মাদক মামলায় ছাত্রদল নেতা কারাগারে
বগুড়ায় ইয়াবাসহ আব্দুল্লাহ আল রাহাত মামুন নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২৬ জুলাই) বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল রাহাত মামুন (২২) সদর উপজেলার চারমাথা ধমকপাড়া মহল্লার মতিয়ার রহমানের ছেলে। তিনি শহর ছাত্রদল ১৫ নম্বর ওয়ার্ড ইউনিটের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি টিম শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ের কাজী ওয়াকফো টাওয়ারের পাশের রাস্তায় সন্দেহভাজন তরুণের দেহ তল্লাশি করে। আব্দুল্লাহ আল রাহাত মামুনের সঙ্গে রাখা মাঝারি আকারের স্পিকার বক্সের মধ্যে মাদক যায়। বিশেষ কায়দায় রাখা দুই হাজার পিস ইয়াবা জব্দ করে ডিবি।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, আটকের পর মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য দেয়। পরে বগুড়া চারমাথা ভবেরবাজার এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান আলামিন ওয়েল্ডিং অ্যান্ড ওয়ার্কশপে অভিযান চালানো হ
বগুড়ায় ইয়াবাসহ আব্দুল্লাহ আল রাহাত মামুন নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২৬ জুলাই) বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল রাহাত মামুন (২২) সদর উপজেলার চারমাথা ধমকপাড়া মহল্লার মতিয়ার রহমানের ছেলে। তিনি শহর ছাত্রদল ১৫ নম্বর ওয়ার্ড ইউনিটের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি টিম শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ের কাজী ওয়াকফো টাওয়ারের পাশের রাস্তায় সন্দেহভাজন তরুণের দেহ তল্লাশি করে। আব্দুল্লাহ আল রাহাত মামুনের সঙ্গে রাখা মাঝারি আকারের স্পিকার বক্সের মধ্যে মাদক যায়। বিশেষ কায়দায় রাখা দুই হাজার পিস ইয়াবা জব্দ করে ডিবি।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, আটকের পর মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য দেয়। পরে বগুড়া চারমাথা ভবেরবাজার এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান আলামিন ওয়েল্ডিং অ্যান্ড ওয়ার্কশপে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ১০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
তিনি আরও বলেন, আসামি দীর্ঘদিন ধরে শহরের মাদকের কারবার করতেন। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।