মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিরসরাই থেকে গ্রেফতার
কক্সবাজারের রামু থানার একটি মাদক মামলায় ১০ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করেছে র্যাব-৭। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৭ জানায়, গোপন খবরের ভিত্তিতে জানা যায়, ২০১৮ সালের ১৬ অক্টোবর দায়ের করা রামু থানার একটি মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামি ইয়াছিন আরাফাত মিরসরাই এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার ইয়াছিন আরাফাত (২৭) ফেনী জেলার ফুলগাজী উপজেলার বাসিন্দা। র্যাব জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালত ১০ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি পলাতক। র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে ফেনীর ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। এমআরএএইচ/এসএনআর
কক্সবাজারের রামু থানার একটি মাদক মামলায় ১০ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ জানায়, গোপন খবরের ভিত্তিতে জানা যায়, ২০১৮ সালের ১৬ অক্টোবর দায়ের করা রামু থানার একটি মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামি ইয়াছিন আরাফাত মিরসরাই এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার ইয়াছিন আরাফাত (২৭) ফেনী জেলার ফুলগাজী উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালত ১০ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি পলাতক।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে ফেনীর ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/এসএনআর
What's Your Reaction?