মাদক মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন : এমপি মোবাশ্বের

কুমিল্লা-১০ (লালমাই ও নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়া বলেছেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এ সমস্যা মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পরিষদের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমিয় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মোবাশ্বের আলম ভুঁইয়া বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, রাস্তা-ঘাটের উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। মসজিদ, মাদ্রাসাসহ সকল ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন নিশ্চিত করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতুর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এমপির সহধর্মিণী ও জমজম গ্রুপের পরিচালক আফসানা ভুঁইয়া নয়ন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এনামুল হক, এলজিইডি কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. অহিদুল ইসলাম, প্রা

মাদক মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন : এমপি মোবাশ্বের

কুমিল্লা-১০ (লালমাই ও নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়া বলেছেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এ সমস্যা মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পরিষদের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমিয় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মোবাশ্বের আলম ভুঁইয়া বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, রাস্তা-ঘাটের উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। মসজিদ, মাদ্রাসাসহ সকল ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন নিশ্চিত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতুর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এমপির সহধর্মিণী ও জমজম গ্রুপের পরিচালক আফসানা ভুঁইয়া নয়ন।


এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এনামুল হক, এলজিইডি কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. অহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. মাসুদ করিম, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মীর পিন্টু, ছোট শরীফপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফারুকুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।

আয়োজিত এ সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতারা, সাংবাদিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow