মাদক সেবনের অপরাধে কারাদণ্ড

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাদক সেবনের অপরাধে মো: কামাল হোসেন (৪৬) নামে এক মাদক সেবীকে কারাদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ। আজ মঙ্গলবার (২৩ জুন) উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ওই মাদকসেবী প্রকাশ্যে মাদক সেবন করায় স্থানীয়রা তাঁকে নেশাগ্রস্ত অবস্থায় আটকিয়ে প্রশাসনকে অবগত করেন। পরে ইউএনও শহীদুল ইসলাম সোহাগ মাদক সেবনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক মাদকাসক্তকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন । ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শহীদুল ইসলাম সোহাগ বলেন,মাদক সেবনের দায়ে একজনকে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক সেবীকে নেশাগ্রস্ত অবস্থায় ধরে আইনের হাতে তুলে দেওয়ার জন্য রঘুনাথপুরবাসীকে ধন্যবাদ জানাই। জনস্বার্থে এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

মাদক সেবনের অপরাধে কারাদণ্ড

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাদক সেবনের অপরাধে মো: কামাল হোসেন (৪৬) নামে এক মাদক সেবীকে কারাদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ।

আজ মঙ্গলবার (২৩ জুন) উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ওই মাদকসেবী প্রকাশ্যে মাদক সেবন করায় স্থানীয়রা তাঁকে নেশাগ্রস্ত অবস্থায় আটকিয়ে প্রশাসনকে অবগত করেন। পরে ইউএনও শহীদুল ইসলাম সোহাগ মাদক সেবনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক মাদকাসক্তকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ।

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শহীদুল ইসলাম সোহাগ বলেন,মাদক সেবনের দায়ে একজনকে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক সেবীকে নেশাগ্রস্ত অবস্থায় ধরে আইনের হাতে তুলে দেওয়ার জন্য রঘুনাথপুরবাসীকে ধন্যবাদ জানাই। জনস্বার্থে এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow