মাদারগঞ্জে ইয়াবাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবকদলের এক নেতাসহ দুজনকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক দুজন হলেন মেলান্দহ উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান ইসলাম (২৮) এবং একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫)। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম নলছিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) তাদের আদালতে সোপর্দ করা হবে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবকদলের এক নেতাসহ দুজনকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটক দুজন হলেন মেলান্দহ উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান ইসলাম (২৮) এবং একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫)।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম নলছিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) তাদের আদালতে সোপর্দ করা হবে।
What's Your Reaction?