মাদারীপুরে রাশেদ প্রধানের ছবিতে জুতা নিক্ষেপ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ায় মাদারীপুরের শিবচরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়ে শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শিবচর পৌর বাজারের লালন মঞ্চে এ কর্মসূচি পালন করেন যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা। পরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ-সমাবেশ। সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের আক্রমণাত্মক বক্তব্য কোনোভাবেই কাম্য নয়। এজন্য তাকে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ না তিনি প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইবেন না, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন যুবদল, ছাত্রদল ও শ্রমিকদেলর নেতারা। শিবচর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জিন্নাত ওয়ালীদ খান, শিবচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল শিকদারসহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন। আয়শা সিদ্দিকা আকাশী/এসআর
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ায় মাদারীপুরের শিবচরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়ে
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শিবচর পৌর বাজারের লালন মঞ্চে এ কর্মসূচি পালন করেন যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা। পরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ-সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের আক্রমণাত্মক বক্তব্য কোনোভাবেই কাম্য নয়। এজন্য তাকে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ না তিনি প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইবেন না, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন যুবদল, ছাত্রদল ও শ্রমিকদেলর নেতারা।
শিবচর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জিন্নাত ওয়ালীদ খান, শিবচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল শিকদারসহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন।
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর
What's Your Reaction?