মাদারীপুরে সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণ, আহত ৮

মাদারীপুর সদরে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকায় এ সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি  আবুল কালাম আজাদ। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পশ্চিম রাস্তি গ্রামের সেলিম হাওলাদার ও সোহরাব বেপারী পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জেরে শুক্রবার বিকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ২০টি হাতবোমার বিস্ফোরণের শব্দে পুরো এলাকা আতঙ্কে কেঁপে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পরে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। সংঘর্ষে আহতদের মধ্যে ফারুক বেপারী (৫৫), ইমরান মাতুব্বর (৩২), কালু বেপারী (৬৫) ও রিয়ন বেপারীকে (১৮) উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ক

মাদারীপুরে সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণ, আহত ৮

মাদারীপুর সদরে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকায় এ সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি  আবুল কালাম আজাদ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পশ্চিম রাস্তি গ্রামের সেলিম হাওলাদার ও সোহরাব বেপারী পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জেরে শুক্রবার বিকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ২০টি হাতবোমার বিস্ফোরণের শব্দে পুরো এলাকা আতঙ্কে কেঁপে ওঠে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পরে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে ফারুক বেপারী (৫৫), ইমরান মাতুব্বর (৩২), কালু বেপারী (৬৫) ও রিয়ন বেপারীকে (১৮) উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত রোকন হাওলাদারকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow