‘মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষীদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই’
মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শনিবার (১৬ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবীন সদস্যদের নিয়ে আয়োজিত কর্মশালার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এক প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিদের নিরাপত্তার বিষয়টি ট্রাইব্যুনালের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। তাদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।’ চিফ প্রসিকিউটর বলেন, ‘একজন আসামি যত শক্তিশালীই হোক না কেন, তিনি কোন রাজনৈতিক দলের তা আমরা দেখি না। ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে কাজ করে।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইতোমধ্যে সারা দেশে গুম-খুন ও ক্রসফায়ারে নিহত ব্যক্তিদের মামলার তদন্ত শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধে ট্রাইব্যুনালের নিজস্ব তদন্ত সেল আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, বাংলাদেশের যেকোনো প্রান্তে অপরাধ ঘটুক না কেন, আমরা সেটি তুলে নিয়ে আসতে পারি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করছে।’
মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শনিবার (১৬ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবীন সদস্যদের নিয়ে আয়োজিত কর্মশালার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিদের নিরাপত্তার বিষয়টি ট্রাইব্যুনালের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। তাদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।’
চিফ প্রসিকিউটর বলেন, ‘একজন আসামি যত শক্তিশালীই হোক না কেন, তিনি কোন রাজনৈতিক দলের তা আমরা দেখি না। ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে কাজ করে।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইতোমধ্যে সারা দেশে গুম-খুন ও ক্রসফায়ারে নিহত ব্যক্তিদের মামলার তদন্ত শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধে ট্রাইব্যুনালের নিজস্ব তদন্ত সেল আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, বাংলাদেশের যেকোনো প্রান্তে অপরাধ ঘটুক না কেন, আমরা সেটি তুলে নিয়ে আসতে পারি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করছে।’
What's Your Reaction?