মানবিকতায় রজনীকান্ত

গ্ল্যামার আর খ্যাতির আলোয় মোড়া এক সুপারস্টারের গল্প নয় এটি, এ গল্প মানবিকতার, নীরব ভালোবাসার আর হৃদয় ছুঁয়ে যাওয়ার এক মুহূর্তের। রুপালি পর্দায় বজ্রকণ্ঠের সংলাপ আর অনন্য স্টাইলে যিনি কোটি দর্শকের হৃদয় কাঁপান, বাস্তব জীবনে সেই রজনীকান্তই আবার প্রমাণ করলেন, তার আসল শক্তি লুকিয়ে আছে মানুষের প্রতি ভালোবাসায়। সম্প্রতি তামিলনাড়ুর এক পরিচ্ছন্ন কর্মীকে উপহার দিয়ে তিনি প্রমাণ করলেন, মানুষের পাশে দাঁড়ানোর নামই সত্যিকারের মহানতা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত চেন্নাইয়ের টি নগর এলাকায়। গত ১১ জানুয়ারি, প্রতিদিনের মতো নিজের দায়িত্ব পালন করছিলেন পরিচ্ছন্ন কর্মী পদ্মা। রাস্তা পরিষ্কার করার সময় আবর্জনার স্তূপের নিচে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। কৌতূহলবশত ব্যাগটি খুলতেই চোখ কপালে ওঠে, ভিতরে ছিল বিপুল পরিমাণ পুরানো সোনার গয়না। কোনো দ্বিধা না করে তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং নিকটবর্তী থানায় খবর দেন। পরে পুলিশ তদন্ত করে নিশ্চিত করে যে গয়নাগুলি আসল সোনা এবং শেষ পর্যন্ত সেই গয়না সঠিক মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়। পদ্মার এই সততা ও দায়িত্ববো

মানবিকতায় রজনীকান্ত

গ্ল্যামার আর খ্যাতির আলোয় মোড়া এক সুপারস্টারের গল্প নয় এটি, এ গল্প মানবিকতার, নীরব ভালোবাসার আর হৃদয় ছুঁয়ে যাওয়ার এক মুহূর্তের। রুপালি পর্দায় বজ্রকণ্ঠের সংলাপ আর অনন্য স্টাইলে যিনি কোটি দর্শকের হৃদয় কাঁপান, বাস্তব জীবনে সেই রজনীকান্তই আবার প্রমাণ করলেন, তার আসল শক্তি লুকিয়ে আছে মানুষের প্রতি ভালোবাসায়। সম্প্রতি তামিলনাড়ুর এক পরিচ্ছন্ন কর্মীকে উপহার দিয়ে তিনি প্রমাণ করলেন, মানুষের পাশে দাঁড়ানোর নামই সত্যিকারের মহানতা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত চেন্নাইয়ের টি নগর এলাকায়। গত ১১ জানুয়ারি, প্রতিদিনের মতো নিজের দায়িত্ব পালন করছিলেন পরিচ্ছন্ন কর্মী পদ্মা। রাস্তা পরিষ্কার করার সময় আবর্জনার স্তূপের নিচে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। কৌতূহলবশত ব্যাগটি খুলতেই চোখ কপালে ওঠে, ভিতরে ছিল বিপুল পরিমাণ পুরানো সোনার গয়না। কোনো দ্বিধা না করে তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং নিকটবর্তী থানায় খবর দেন। পরে পুলিশ তদন্ত করে নিশ্চিত করে যে গয়নাগুলি আসল সোনা এবং শেষ পর্যন্ত সেই গয়না সঠিক মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়।

পদ্মার এই সততা ও দায়িত্ববোধ দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তামিলনাড়ুজুড়ে প্রশংসা কুড়োন তিনি। রাজ্য সরকারের পক্ষ থেকেও তাকে সম্মান জানানো হয়। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন পদ্মাকে সততা ও নৈতিকতার স্বীকৃতি হিসেবে এক লাখ টাকার চেক তুলে দেন।

এরপর এই খবর পৌঁছায় রজনীকান্তের কাছেও। জানা যায়, অভিনেতা নিজে ফোন করে পদ্মাকে অভিনন্দন জানান এবং পরে তাকে ডেকে সোনার চেন ও একটি শাল উপহার দেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবির সঙ্গে এক ভক্ত লেখেন, ‘রজনীকান্ত নিজে পদ্মাকে ফোন করে সোনার চেইন উপহার দিয়েছেন। এমন সততা আজকের দিনে বিরল।’

তবে রজনীকান্তের এই উদারতা অবশ্য নতুন কিছু নয়। এর আগেও তিনি বহুবার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। মাদুরাইয়ের এক ভক্ত রজনী শেখর, যিনি গরিবদের জন্য মাত্র পাঁচ টাকায় পরোটা বিক্রি করেন, তাকেও একবার সপরিবারে ডেকে সোনার চেন উপহার দিয়েছিলেন অভিনেতা।

এদিকে বর্তমানে রজনীকান্ত  ব্যস্ত রয়েছেন পরিচালক নেলসনের ‘জেলার-২’ ছবির শুটিংয়ে। ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। তবে শুধুবক্স অফিসের সাফল্য নয়, মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতাই রজনীকান্তকে কোটি ভক্তের চোখে চিরকালীন ‘থালাইভা’ করে রেখেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow