মানুষের সেবা করাই আমার প্রধান দায়িত্ব : আবু আশফাক

ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেছেন, নির্বাচনে আমাকে কারা ভোট দিয়েছেন বা দেননি— সেটি বিষয় নয়, মানুষের সেবা করাই হবে আমার প্রধান দায়িত্ব। আমি সবার সেবায় নিজেকে নিয়োজিত রাখব, ইনশাআল্লাহ।  সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী দোহার উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচন-পরবর্তী পথসভা ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। নির্বাচনের পর প্রথমবারের মতো মাঠে নেমে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন।  সংসদ সদস্য আশফাক বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এতে মতভেদ থাকতেই পারে। কিন্তু নির্বাচনের পর আমরা সবাই একই এলাকার মানুষ, একই সমাজের অংশ। তাই কে আমাকে ভোট দিয়েছেন আর কে দেননি, এটি বিবেচ্য নয়। আমি আপনাদের সবার সমস্যা সমাধানের চেষ্টা করব। দোহার-নবাবগঞ্জ একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য জনপদে পরিণত করতে সবার সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।  এ সময় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। এ সময় তিনি তরুণদ

মানুষের সেবা করাই আমার প্রধান দায়িত্ব : আবু আশফাক

ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেছেন, নির্বাচনে আমাকে কারা ভোট দিয়েছেন বা দেননি— সেটি বিষয় নয়, মানুষের সেবা করাই হবে আমার প্রধান দায়িত্ব। আমি সবার সেবায় নিজেকে নিয়োজিত রাখব, ইনশাআল্লাহ। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী দোহার উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচন-পরবর্তী পথসভা ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। নির্বাচনের পর প্রথমবারের মতো মাঠে নেমে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন। 

সংসদ সদস্য আশফাক বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এতে মতভেদ থাকতেই পারে। কিন্তু নির্বাচনের পর আমরা সবাই একই এলাকার মানুষ, একই সমাজের অংশ। তাই কে আমাকে ভোট দিয়েছেন আর কে দেননি, এটি বিবেচ্য নয়। আমি আপনাদের সবার সমস্যা সমাধানের চেষ্টা করব।

দোহার-নবাবগঞ্জ একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য জনপদে পরিণত করতে সবার সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। 

এ সময় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। এ সময় তিনি তরুণদের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর জোর দেন।

দিনব্যাপী আয়োজিত পথসভা ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতে জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow