‘মানুষ তোমাকে ঈর্ষা করবে, এটা স্বাভাবিক’ জর্জিনাকে আগলে রাখছেন রোনালদো

সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে ঘিরে চলা সমালোচনার বিরুদ্ধে আবারও প্রকাশ্যে অবস্থান নিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। জর্জিনার শারীরিক গঠন নিয়ে কটাক্ষের জবাবে একটি ভাইরাল ইনস্টাগ্রাম রিলে মন্তব্য করে নিজের সমর্থন জানালেন তিনি। অনেক সমালোচক জর্জিনার শারীরিক পরিবর্তনকে তাকে কটাক্ষ করার সুযোগ হিসেবে নিয়েছেন। কিন্তু রোনালদো এই আলোচনাকে বেশিদূর এগোতে দেননি। ঘটনা অন্যদিকে মোড় নেয়, ব্রাজিলিয়ান সাংবাদিক মার্সিয়া গোল্ডশমিডটের একটি ভিডিওকে ঘিরে। ওই ভিডিওতে তিনি জর্জিনার শারীরিক গঠন নিয়ে হওয়া সমালোচনার তীব্র প্রতিবাদ জানান। গোল্ডশমিডট বলেন, নারীদের অবাস্তব সৌন্দর্যের মানদণ্ডে বিচার করা কিংবা অপরিচিত মানুষের মতামতের ভিত্তিতে তাদের মূল্যায়ন করা উচিত নয়। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। লাখো দর্শক ও হাজারো মন্তব্যের ভিড়ে নজর কাড়ে রোনালদোর একটি সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন মন্তব্য। সঙ্গীর প্রতি সমর্থন জানিয়ে রোনালদো লেখেন, ‘আমি বিশ্বের সেরা মানুষটিকে ভালোবাসি।’ বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদো ব্যক্তিগতভাবেও জর্জিনাকে আশ্বস্ত করতে বলেছেন যে

‘মানুষ তোমাকে ঈর্ষা করবে, এটা স্বাভাবিক’ জর্জিনাকে আগলে রাখছেন রোনালদো

সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে ঘিরে চলা সমালোচনার বিরুদ্ধে আবারও প্রকাশ্যে অবস্থান নিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। জর্জিনার শারীরিক গঠন নিয়ে কটাক্ষের জবাবে একটি ভাইরাল ইনস্টাগ্রাম রিলে মন্তব্য করে নিজের সমর্থন জানালেন তিনি।

অনেক সমালোচক জর্জিনার শারীরিক পরিবর্তনকে তাকে কটাক্ষ করার সুযোগ হিসেবে নিয়েছেন। কিন্তু রোনালদো এই আলোচনাকে বেশিদূর এগোতে দেননি।

ঘটনা অন্যদিকে মোড় নেয়, ব্রাজিলিয়ান সাংবাদিক মার্সিয়া গোল্ডশমিডটের একটি ভিডিওকে ঘিরে। ওই ভিডিওতে তিনি জর্জিনার শারীরিক গঠন নিয়ে হওয়া সমালোচনার তীব্র প্রতিবাদ জানান। গোল্ডশমিডট বলেন, নারীদের অবাস্তব সৌন্দর্যের মানদণ্ডে বিচার করা কিংবা অপরিচিত মানুষের মতামতের ভিত্তিতে তাদের মূল্যায়ন করা উচিত নয়।

ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। লাখো দর্শক ও হাজারো মন্তব্যের ভিড়ে নজর কাড়ে রোনালদোর একটি সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন মন্তব্য।

সঙ্গীর প্রতি সমর্থন জানিয়ে রোনালদো লেখেন, ‘আমি বিশ্বের সেরা মানুষটিকে ভালোবাসি।’

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদো ব্যক্তিগতভাবেও জর্জিনাকে আশ্বস্ত করতে বলেছেন যে এসব সমালোচনা মূলত হিংসা থেকেই আসে। রোনালদোর ভাষায়, ‘মানুষ তোমার প্রতি ঈর্ষান্বিত হবে-এটা খুবই স্বাভাবিক।’

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামেও শরীর নিয়ে প্রচলিত ধারণার বিরুদ্ধে কথা বলেছেন জর্জিনা। তিনি অনুসারীদের উদ্দেশে লিখেছেন, সময়ের সঙ্গে মানুষের শরীর বদলাবে, আর সেটাই স্বাভাবিক।

জর্জিনা লেখেন, ‘আমার শরীর বদলাবে, যেমন সব নারীর শরীরই বদলায়। আমি চাই, এটি আরও বহু বছর বদলাতে থাকুক, কারণ তার মানে আমি এখনও বেঁচে আছি। কিন্তু প্রশ্ন হলো-সৌন্দর্যের মানদণ্ড ঠিক করে কে? সুখের কি কোনো নির্দিষ্ট আকার আছে? একজন মানুষের মূল্য কখনোই তার শরীর বা অপরিচিত মানুষের মতামতের ওপর নির্ভর করতে পারে না।’

তিনি আরও বলেন, জীবনের প্রতিটি পর্যায়কে সম্মান ও ভালোবাসা দেওয়া উচিত, ‘প্রতিদিন আমি অন্যদের যে ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করি, সেটাই আমাকে এই কল্পনার দুনিয়ায় বাস্তবতার মাটিতে রাখে। আমি আমার শরীরকে ভালোবাসি, আমার বাঁকগুলোকে ভালোবাসি। এই শরীরই আমাকে জীবন দিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে শিখিয়েছে। তাই প্রতিটি রূপেই এই শরীর সম্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতার দাবিদার।’

জর্জিনার এই বার্তা লাখো অনুসারীর প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তার আত্মবিশ্বাস, খোলামেলা বক্তব্য এবং নারীদের প্রতি ইতিবাচক বার্তাকে অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, রোনালদোর প্রকাশ্য সমর্থনও তাদের সম্পর্কের দৃঢ়তা এবং একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধার আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow