মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার ( ২৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত জরুরি জনশক্তি সমাবেশে ঊর্ধ্বতন সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত কমিটির সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়। ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য সংগঠনটির নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের শিক্ষার্থী মো. রাহাদুল ইসলাম। অন্যদিকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ডা. তাসনীম আলম। তিনি সংগঠনের জনশক্তি ও দায়িত্বশীলদের পরামর্শের আলোকে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন এবং নবনিযুক্ত সভাপতিকে সাংবিধানিক শপথ পাঠ করান। ২০২৬ সেশনের অবশিষ্ট সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও নেতৃত্ব দেবেন নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার ( ২৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত জরুরি জনশক্তি সমাবেশে ঊর্ধ্বতন সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত কমিটির সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়।
২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য সংগঠনটির নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের শিক্ষার্থী মো. রাহাদুল ইসলাম। অন্যদিকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ডা. তাসনীম আলম। তিনি সংগঠনের জনশক্তি ও দায়িত্বশীলদের পরামর্শের আলোকে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন এবং নবনিযুক্ত সভাপতিকে সাংবিধানিক শপথ পাঠ করান।
২০২৬ সেশনের অবশিষ্ট সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও নেতৃত্ব দেবেন নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি। নতুন নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
এছাড়া নবনির্বাচিত কমিটি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে কাজ করার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানিয়েছে। এর সাথে ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখা এবং ইতিবাচক ও গঠনমূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিবে।
What's Your Reaction?