মামলার সবশেষ অবস্থা জানতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন মেঘ

সাগর-রুনি হত্যা মামলার সবশেষ অবস্থা জানতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে দেখা করেছেন তাদের একমাত্র সন্তান মেঘ।  বুধবার (৩ জুন) দুপুরে অ্যাটর্নি জেনারেলের অফিসে যান মেঘ। সঙ্গে ছিলেন মামলার বাদী ও নিহত রুনির ছোট ভাই নওশের আলী রোমান। মামলার অগ্রগতি নিয়ে হতাশা ব্যক্ত করেন তারা।  এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ঘটনার সময়ে যারা তদন্তের দায়িত্বে ছিলেন তাদের হদিস পাওয়া যাচ্ছে না। মামলার তদন্তে গঠিত টাস্কফোর্সের অগ্রগতি প্রতিবেদনও জমা পড়েছে আদালতে।  অ্যাটর্নি জেনারেল জানান, এই টাস্কফোর্স মামলার সব দিক তদন্ত করছে। পাশাপাশি, বিচার নিয়ে মেঘের উৎকণ্ঠার কথা তদন্ত কর্মকর্তাদের কাছে তুলে ধরার আশ্বাস দেন অ্যাটর্নি জেনারেল। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজ বাসায় সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা হয়। পরে শেরেবাংলা বাংলা নগর থানায় মামলা করেন রুনির ছোট ভাই নওশের আলী রোমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow