মারা গেছেন এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে

হার্ট অ্যাটাকে মারা গেছেন বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরি। গতকাল শুক্রবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। তিনি তার ফেসবুক পোস্টে মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেন এবং কস্তুরির আত্মার মাগফিরাত কামনা করেন। মুক্তি তার পোস্টে লিখেছেন, ‌‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.... বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামান মামার বড় মেয়ে কস্তুরি আপু গতকাল রাতে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।’ পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আকস্মিকভাবে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন কস্তুরি। পরে তিনি মারা যান। তার এমন অকাল মৃত্যুতে পরিবারসহ বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এর আগে ২০১৯ সালেও একবার স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কস্তুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোক জানাচ্ছেন এবং মরহুমার জন্য দোয়া কামনা করছেন। এ ঘটনায় সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যেও শোকের আবহ তৈরি হয়েছে। উল্লেখ্য, এ টি এম শামসুজ্জামান বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক কিংবদন্তি অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন। ত

মারা গেছেন এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে

হার্ট অ্যাটাকে মারা গেছেন বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরি। গতকাল শুক্রবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। তিনি তার ফেসবুক পোস্টে মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেন এবং কস্তুরির আত্মার মাগফিরাত কামনা করেন।

মুক্তি তার পোস্টে লিখেছেন, ‌‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.... বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামান মামার বড় মেয়ে কস্তুরি আপু গতকাল রাতে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।’

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আকস্মিকভাবে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন কস্তুরি। পরে তিনি মারা যান। তার এমন অকাল মৃত্যুতে পরিবারসহ বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে ২০১৯ সালেও একবার স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কস্তুরি।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোক জানাচ্ছেন এবং মরহুমার জন্য দোয়া কামনা করছেন। এ ঘটনায় সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যেও শোকের আবহ তৈরি হয়েছে।

উল্লেখ্য, এ টি এম শামসুজ্জামান বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক কিংবদন্তি অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন। তার পরিবারের এই শোকাবহ ঘটনায় অনেকে সমবেদনা জানিয়েছেন।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow