মারা গেলেন টালিউডের বর্ষীয়ান অভিনেতা

ভারতের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা তমাল রায় চৌধুরী আর নেই। সোমবার (৯ মার্চ) ভোররাতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চরিত্রে প্রাণ সঞ্চার করা এই অভিনেতার বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো টালিউড অঙ্গনে। প্রিয় এই শিল্পীর আকস্মিক প্রয়াণে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে নেমে এসেছে গভীর বেদনা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পুত্র, পুত্রবধূ ও কন্যা নিয়ে সংসার অভিনেতা তমাল রায় চৌধুরীর। জানা যায়, সোমবার সকালে নিজের ঘরেই ঘুমোচ্ছিলেন বর্ষীয়ান অভিনেতা। সাধারণত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন তিনি। তবে ঘুম থেকে না ওঠায় পরিচারিকার সন্দেহ হয়। তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ পাননি। তাড়াতাড়ি চিকিৎসককে ডাকা হয়।  ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানান, ভোররাতের দিকেই প্রয়াত হন অভিনেতা। ঘুমের মধ্যে হৃদরোগের জেরে তার প্রাণহানি বলেই চিকিৎসক জানিয়েছেন।  এদিকে সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় দুঃসংবাদ জানান অভিনেতা দেবদূত ঘোষ। তিনি লিখেছেন, ‘আজ ভোরে ঘুমের মধ্যে কোনো কষ্ট না পেয়ে চলে গেলেন আমাদের সবার প্রিয় অভিনেতা তমাল রায় চৌধুরী।‘ আজ বিকাল চারটায় ভারতের টে

মারা গেলেন টালিউডের বর্ষীয়ান অভিনেতা

ভারতের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা তমাল রায় চৌধুরী আর নেই। সোমবার (৯ মার্চ) ভোররাতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চরিত্রে প্রাণ সঞ্চার করা এই অভিনেতার বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো টালিউড অঙ্গনে। প্রিয় এই শিল্পীর আকস্মিক প্রয়াণে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে নেমে এসেছে গভীর বেদনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পুত্র, পুত্রবধূ ও কন্যা নিয়ে সংসার অভিনেতা তমাল রায় চৌধুরীর। জানা যায়, সোমবার সকালে নিজের ঘরেই ঘুমোচ্ছিলেন বর্ষীয়ান অভিনেতা। সাধারণত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন তিনি। তবে ঘুম থেকে না ওঠায় পরিচারিকার সন্দেহ হয়। তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ পাননি। তাড়াতাড়ি চিকিৎসককে ডাকা হয়। 

ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানান, ভোররাতের দিকেই প্রয়াত হন অভিনেতা। ঘুমের মধ্যে হৃদরোগের জেরে তার প্রাণহানি বলেই চিকিৎসক জানিয়েছেন। 

এদিকে সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় দুঃসংবাদ জানান অভিনেতা দেবদূত ঘোষ। তিনি লিখেছেন, ‘আজ ভোরে ঘুমের মধ্যে কোনো কষ্ট না পেয়ে চলে গেলেন আমাদের সবার প্রিয় অভিনেতা তমাল রায় চৌধুরী।‘
আজ বিকাল চারটায় ভারতের টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হবে অভিনেতার মরদেহ। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন তার সহকর্মীরা। এরপর কেওড়াতলা মহাশ্মশানে হবে অভিনেতার শেষকৃত্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow