মার্কিন নাগরিকদের ‘এখনই’ কাতার ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘এখনই’ কাতার ছাড়ার আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস। এক জরুরি বার্তায় তারা জানিয়েছে, সম্ভাব্য সশস্ত্র সংঘাতের হুমকির কারণে ৩ মার্চ থেকে অ-জরুরি মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের কাতার ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘যদি নিরাপদ হয়, তাহলে মার্কিন নাগরিকদের এখনই কাতার ত্যাগ করা উচিত।’ বার্তায় আরও জানানো হয়েছে, কাতারের আকাশসীমা ও সামুদ্রিক রুট বর্তমানে বন্ধ রয়েছে। তবে সৌদি আরবের সঙ্গে সংযুক্ত সালওয়া স্থলসীমান্ত খোলা রয়েছে। পরিস্থিতি ঘিরে কাতার সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবে আঞ্চলিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরাকেএএ/

মার্কিন নাগরিকদের ‘এখনই’ কাতার ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘এখনই’ কাতার ছাড়ার আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস। এক জরুরি বার্তায় তারা জানিয়েছে, সম্ভাব্য সশস্ত্র সংঘাতের হুমকির কারণে ৩ মার্চ থেকে অ-জরুরি মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের কাতার ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘যদি নিরাপদ হয়, তাহলে মার্কিন নাগরিকদের এখনই কাতার ত্যাগ করা উচিত।’

বার্তায় আরও জানানো হয়েছে, কাতারের আকাশসীমা ও সামুদ্রিক রুট বর্তমানে বন্ধ রয়েছে। তবে সৌদি আরবের সঙ্গে সংযুক্ত সালওয়া স্থলসীমান্ত খোলা রয়েছে।

পরিস্থিতি ঘিরে কাতার সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবে আঞ্চলিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow