বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে: আসিফ মাহমুদ 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি ডুয়েল গেম খেলছে। বিএনপি আদালতের মাধ্যমে সংস্কারকে বাধাগ্রস্ত করছে। এখানে সাপলুডু খেলার মতো ওপরে উদারতা দেখালেও ভেতরে বাধা তৈরি করছে। সিলেক্টিভ সংস্কার নিয়ে সরকার আদালতে যাচ্ছে। সোমবার (২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলটির নবগঠিত ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’র জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এনসিপির মুখপাত্র বলেন, আজ আদালতে যা হচ্ছে, সে শঙ্কা আগে থেকেই ছিল। এটা স্পষ্ট যে, কারা এর পেছনে। গণঅভ্যুত্থানের পূর্বেও জনগণকে আদালতের মুখোমুখি করা হয়েছে। এর মাধ্যমে বিএনপি নিজের সরকারের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করছে। এ রায় হলে এই সংসদও বাতিল হতে পারে। কারণ, এই একই আদেশের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।   আরও পড়ুনখামেনি হত্যা ও ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বার্তা ‘অত্যন্ত নতজানু’ সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি: নাহিদ ইসলাম  আসিফ মাহমুদ বলেন, বিএনপির সিলেক্টিভ সংস্কার করার মাধ্যমে বাহাত্তরের সংবিধানকে রক্ষা করার লড়াই চলছে।  তিনি বলেন, খালেদা জিয়া বলেছিলেন- জনগণের সরকার এ

বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে: আসিফ মাহমুদ 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি ডুয়েল গেম খেলছে। বিএনপি আদালতের মাধ্যমে সংস্কারকে বাধাগ্রস্ত করছে। এখানে সাপলুডু খেলার মতো ওপরে উদারতা দেখালেও ভেতরে বাধা তৈরি করছে। সিলেক্টিভ সংস্কার নিয়ে সরকার আদালতে যাচ্ছে।

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলটির নবগঠিত ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’র জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এনসিপির মুখপাত্র বলেন, আজ আদালতে যা হচ্ছে, সে শঙ্কা আগে থেকেই ছিল। এটা স্পষ্ট যে, কারা এর পেছনে। গণঅভ্যুত্থানের পূর্বেও জনগণকে আদালতের মুখোমুখি করা হয়েছে। এর মাধ্যমে বিএনপি নিজের সরকারের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করছে। এ রায় হলে এই সংসদও বাতিল হতে পারে। কারণ, এই একই আদেশের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  

আরও পড়ুন
খামেনি হত্যা ও ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বার্তা ‘অত্যন্ত নতজানু’ 
সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি: নাহিদ ইসলাম 

আসিফ মাহমুদ বলেন, বিএনপির সিলেক্টিভ সংস্কার করার মাধ্যমে বাহাত্তরের সংবিধানকে রক্ষা করার লড়াই চলছে। 

তিনি বলেন, খালেদা জিয়া বলেছিলেন- জনগণের সরকার এই সংবিধানকে ছুঁড়ে ফেলবে। কিন্তু, তার সন্তান এই সংবিধানকে রক্ষা করছেন। এর মাধ্যমে প্রমাণিত হয়- এখনো জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়নি।

সংবাদ সম্মেলনে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির সদস্য জহিরুল হক মুসা বলেন, গণভোট, জুলাই সনদ ও সংস্কার পরিষদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে রিট করা হলেও বিএনপির আইনজীবীরা দলীয়ভাবে শুনানিতে গণভোটের বিপক্ষে অংশগ্রহণ করেন। শুনানিতে তারা সংস্কার পরিষদের শপথ ও জুলাই সনদকে চ্যালেঞ্জ করেছেন। একটা পলিটিক্যাল ডকট্রিন ও জনগণের অভিপ্রায়কে আদালতের দরবারে টেনে নেওয়া হচ্ছে।

জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এনএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow