সাকিবকে ফেরাতে বিসিবির আরও বড় উদ্যোগ
সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে ফেরাতে আরও বড় উদ্যোগ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সরকারের কাছে সাবেক এই অধিনায়কের আইনি মামলা সম্পর্কিত নথি জমা দিয়েছে বিসিবি। তাতে সাকিবের বাংলাদেশে ফেরার পথ আরও সুগম হয়েছে, এমন দাবি ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের। বাংলাদেশ দলের হয়ে সাকিব আল হাসানকে আবারো খেলতে দেখতে অপেক্ষা হয়ত আর বেশি নয়। সরকার প্রস্তুত, বোর্ড প্রস্তুত, প্রস্তুত সাকিবও। তবে একটা প্রশ্ন ছিল সবার মনে- ২০২৪ সালের ৫ আগস্টের পর সাকিবের নামে যে মামলা হয়েছিল, এর নিষ্পত্তি হবে কীভাবে? সরকার থেকে অবশ্য ইতোমধ্যে সবুজ সংকেত মিলেছে। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজের খেলোয়াড়ি জীবন শেষে হয়েছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সেই পরিস্থিতিতে যেন সাকিবকে পড়তে না হয়, তা নিয়ে তিনি সোচ্চার ছিলেন নির্বাচনের আগে থেকেই। প্রতিমন্ত্রী হওয়ার পরও বলেছেন, সাকিব বা মাশরাফি বিন মর্তুজার মতো ক্রিকেটারদের ফিরিয়ে আনতে সরকার থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। বিসিবির এই উদ্যোগ ইতিবাচকভাবেই নিয়েছে নবনির্বাচিত সরকার। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছিলেন, সাকিবের নামে করা মামলা
সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে ফেরাতে আরও বড় উদ্যোগ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সরকারের কাছে সাবেক এই অধিনায়কের আইনি মামলা সম্পর্কিত নথি জমা দিয়েছে বিসিবি। তাতে সাকিবের বাংলাদেশে ফেরার পথ আরও সুগম হয়েছে, এমন দাবি ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের।
বাংলাদেশ দলের হয়ে সাকিব আল হাসানকে আবারো খেলতে দেখতে অপেক্ষা হয়ত আর বেশি নয়। সরকার প্রস্তুত, বোর্ড প্রস্তুত, প্রস্তুত সাকিবও। তবে একটা প্রশ্ন ছিল সবার মনে- ২০২৪ সালের ৫ আগস্টের পর সাকিবের নামে যে মামলা হয়েছিল, এর নিষ্পত্তি হবে কীভাবে?
সরকার থেকে অবশ্য ইতোমধ্যে সবুজ সংকেত মিলেছে। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজের খেলোয়াড়ি জীবন শেষে হয়েছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সেই পরিস্থিতিতে যেন সাকিবকে পড়তে না হয়, তা নিয়ে তিনি সোচ্চার ছিলেন নির্বাচনের আগে থেকেই। প্রতিমন্ত্রী হওয়ার পরও বলেছেন, সাকিব বা মাশরাফি বিন মর্তুজার মতো ক্রিকেটারদের ফিরিয়ে আনতে সরকার থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
বিসিবির এই উদ্যোগ ইতিবাচকভাবেই নিয়েছে নবনির্বাচিত সরকার। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছিলেন, সাকিবের নামে করা মামলাগুলোর নিষ্পত্তির বিষয়টি দেখবে সরকার। তার নিরাপত্তার বিষয়টিও সরকার দেখভাল করবে ও নিশ্চিত করবে। তবে সাকিবকে দলে প্রয়োজন, সরকারের কাছে এই চাহিদার কথা জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় সরকারের কাছে সাবেক এই অধিনায়কের আইনি মামলা সম্পর্কিত নথি জমা দিয়েছে বিসিবি।
আগামী মাসেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। আর এই সিরিজ দিয়েই মাঠে ফিরতে দেখা যেতে পারে সাবেক এই অধিনায়ককে।
What's Your Reaction?