মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র দাবি করেছেন, ওমান উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের তাসনিম বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, রণতরীটি হরমুজ প্রণালীর কাছাকাছি ইরানের সমুদ্রসীমা থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ইরানের দাবি, ওই রণতরী হরমুজ প্রণালীতে প্রভাব বিস্তার করতে এগিয়ে এসেছিল। মুখপাত্র বলেন, ড্রোন হামলার পর রণতরীটি দ্রুত সরে যায় এবং সঙ্গে থাকা ডেস্ট্রয়ারসহ ঘটনাস্থল থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে চলে গেছে। এর আগে ১ মার্চও একই রণতরীকে লক্ষ্য করে হামলার দাবি করেছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, ইরানের কোনো ক্ষেপণাস্ত্র বা হামলা ওই রণতরীকে আঘাত করেনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, মার্কিন যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় প্রাধান্য বিস্তার করেছে এবং বি-২ ও বি-১ বোমারু বিমান সেখানে অভিযান চালাচ্ছে।    

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow