মার্কিন রণতরীকে সহায়তাকারীদেরও নিশানার হুঁশিয়ারি ইরানের

লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডকে সহায়তাকারীদেরও নিশানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় কমান্ডের এক মুখপাত্র এ হুঁশিয়ারি দিয়েছেন।  সোমবার (১৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ইরান জানিয়েছে, লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডকে সহায়তা প্রদানকারী সব ধরনের লজিস্টিক ও সেবা স্থাপনা তাদের সশস্ত্র বাহিনীর সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ওই মুখপাত্র বলেন, লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েনকে ইরান নিজেদের জন্য হুমকি হিসেবে দেখছে। ওই রণতরী বহরকে সহায়তা দেওয়া লোহিত সাগর অঞ্চলের লজিস্টিক ও সেবা কেন্দ্রগুলো ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। এদিকে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত কোনো দেশ এ প্রস্তাবে সাড়া দেয়নি। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক

মার্কিন রণতরীকে সহায়তাকারীদেরও নিশানার হুঁশিয়ারি ইরানের
লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডকে সহায়তাকারীদেরও নিশানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় কমান্ডের এক মুখপাত্র এ হুঁশিয়ারি দিয়েছেন।  সোমবার (১৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ইরান জানিয়েছে, লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডকে সহায়তা প্রদানকারী সব ধরনের লজিস্টিক ও সেবা স্থাপনা তাদের সশস্ত্র বাহিনীর সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ওই মুখপাত্র বলেন, লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েনকে ইরান নিজেদের জন্য হুমকি হিসেবে দেখছে। ওই রণতরী বহরকে সহায়তা দেওয়া লোহিত সাগর অঞ্চলের লজিস্টিক ও সেবা কেন্দ্রগুলো ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। এদিকে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত কোনো দেশ এ প্রস্তাবে সাড়া দেয়নি। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশকে ওই অঞ্চলে জাহাজ পাঠানোর আহ্বান জানান। তার মতে, এতে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেন, ট্রাম্প যেসব দেশের কথা উল্লেখ করেছেন তাদের কয়েকটির সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, হরমুজ প্রণালি আবার চালু করতে চীন গঠনমূলক ভূমিকা রাখতে পারে। তবে সংশ্লিষ্ট দেশগুলো এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দেয়নি। চীনের দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা সবার দায়িত্ব এবং পরিস্থিতি শান্ত করতে চীন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। বর্তমানে ইরানের সামরিক বাহিনী কার্যত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে রয়েছে। ইরান বলছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ছাড়া অন্য দেশের জাহাজ চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow