মার্কিন সাহায্যে এগিয়ে এলো ইউক্রেন, সীমান্ত ছাড়ার নির্দেশ হিজবুল্লাহর

রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ চার বছরের যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের রক্ষায় সাহায্যের ঘোষণা দিয়েছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে, ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন মোকাবিলায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের করা একটি বিশেষ অনুরোধে তিনি সাড়া দিয়েছেন। এদিকে শুক্রবার (৬ মার্চ) ভোরে যুদ্ধে লিপ্ত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সীমান্ত খালি করতে ইসরায়েলকে এক নাটকীয় বার্তা দিয়েছে। ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে ৫ কিলোমিটার (৩.১১ মাইল) অভ্যন্তরে বসবাসকারী ইসরায়েলি নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। হিজবুল্লাহর নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে হিব্রু ভাষায় এই সতর্কবার্তা জারি করা হয়। তবে, ইরানের ড্রোন ধ্বংসে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে চাওয়া ইউক্রেন নাকি এমন কিছু প্রযুক্তি উদ্ভাবন করেছে যা এখন বিশ্বের উন্নত দেশগুলোর নজর কেড়েছে। ড্রোন ধ্বংসের জন্য ইউক্রেনের যে সরঞ্জাম তৈরি করেছে তার খরচ মাত্র ১,০০০ ডলার। সাধারণত একটি ড্রোন ধ্বংস করতে পশ্চিমা দেশগুলো যেসব আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, তার একেকটির দাম লাখ লাখ ডলার। ইউক্রেনের এই সস্তা

মার্কিন সাহায্যে এগিয়ে এলো ইউক্রেন, সীমান্ত ছাড়ার নির্দেশ হিজবুল্লাহর

রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ চার বছরের যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের রক্ষায় সাহায্যের ঘোষণা দিয়েছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে, ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন মোকাবিলায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের করা একটি বিশেষ অনুরোধে তিনি সাড়া দিয়েছেন।

এদিকে শুক্রবার (৬ মার্চ) ভোরে যুদ্ধে লিপ্ত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সীমান্ত খালি করতে ইসরায়েলকে এক নাটকীয় বার্তা দিয়েছে। ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে ৫ কিলোমিটার (৩.১১ মাইল) অভ্যন্তরে বসবাসকারী ইসরায়েলি নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। হিজবুল্লাহর নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে হিব্রু ভাষায় এই সতর্কবার্তা জারি করা হয়।

তবে, ইরানের ড্রোন ধ্বংসে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে চাওয়া ইউক্রেন নাকি এমন কিছু প্রযুক্তি উদ্ভাবন করেছে যা এখন বিশ্বের উন্নত দেশগুলোর নজর কেড়েছে। ড্রোন ধ্বংসের জন্য ইউক্রেনের যে সরঞ্জাম তৈরি করেছে তার খরচ মাত্র ১,০০০ ডলার।

সাধারণত একটি ড্রোন ধ্বংস করতে পশ্চিমা দেশগুলো যেসব আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, তার একেকটির দাম লাখ লাখ ডলার। ইউক্রেনের এই সস্তা প্রযুক্তি আকাশ প্রতিরক্ষার প্রথাগত নিয়ম বদলে দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় জেলেনস্কি জানান, তিনি ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে প্রয়োজনীয় সরঞ্জাম এবং ইউক্রেনীয় বিশেষজ্ঞ পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একই ধরনের ড্রোন ব্যবহার করে পাল্টা হামলা চালাচ্ছে। এই ‘সলিড-স্টেট’ কামিকাজে ড্রোনগুলো শনাক্ত করা এবং সস্তায় ধ্বংস করা এখন ওই অঞ্চলের মার্কিন মিত্রদের জন্য প্রধান চ্যালেঞ্জ।

সূত্র: দ্য গার্ডিয়ান

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow