মার্কিন হামলায় ‘অর্থহীন’ হয়ে পড়েছে যুদ্ধবিরতি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে বলেছে, এই হামলায় যুদ্ধবিরতি কার্যত ‌‘অর্থহীন’ হয়ে পড়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের এই ‘অবৈধ ও অপরাধমূলক’ হামলা শুধু জাতিসংঘ সনদের ‘প্রকাশ্য লঙ্ঘন’ই নয়, এটি ৮ এপ্রিলের যুদ্ধবিরতিকেও কার্যকরভাবে ‘অর্থহীন’ করে দিয়েছে। এতে বলা হয়েছে, ‘এই অপরাধমূলক কাজের অত্যন্ত গুরুতর পরিণতির দায় যুক্তরাষ্ট্রের নেতাদের ওপরই বর্তায়’। এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকটের অবসান না ঘটলে ইউরোপীয় ইউনিয়নকে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত থাকতে হবে। দেশটির পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় মেলোনি বলেন, তেহরান যদি ভুল পথে চলতে থাকে… তবে নতুন সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে চাপ বাড়াতে ইইউকে প্রস্তুত থাকতে হবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিনি ইসরায়েলের কট্টর-ডানপন্থি নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরেরও সমালোচনা করেছেন। ইতালি সম্পর্কে তার করা মন্তব্যকে মেলোনি ‘ইতালির জন্য অগ্রহণযোগ্য এবং ইসরায়েলের জন্যও মর্যাদাহানিকর’ বলে অভিহিত করেছেন। টিটিএন

মার্কিন হামলায় ‘অর্থহীন’ হয়ে পড়েছে যুদ্ধবিরতি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে বলেছে, এই হামলায় যুদ্ধবিরতি কার্যত ‌‘অর্থহীন’ হয়ে পড়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের এই ‘অবৈধ ও অপরাধমূলক’ হামলা শুধু জাতিসংঘ সনদের ‘প্রকাশ্য লঙ্ঘন’ই নয়, এটি ৮ এপ্রিলের যুদ্ধবিরতিকেও কার্যকরভাবে ‘অর্থহীন’ করে দিয়েছে।

এতে বলা হয়েছে, ‘এই অপরাধমূলক কাজের অত্যন্ত গুরুতর পরিণতির দায় যুক্তরাষ্ট্রের নেতাদের ওপরই বর্তায়’। এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকটের অবসান না ঘটলে ইউরোপীয় ইউনিয়নকে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত থাকতে হবে।

দেশটির পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় মেলোনি বলেন, তেহরান যদি ভুল পথে চলতে থাকে… তবে নতুন সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে চাপ বাড়াতে ইইউকে প্রস্তুত থাকতে হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিনি ইসরায়েলের কট্টর-ডানপন্থি নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরেরও সমালোচনা করেছেন। ইতালি সম্পর্কে তার করা মন্তব্যকে মেলোনি ‘ইতালির জন্য অগ্রহণযোগ্য এবং ইসরায়েলের জন্যও মর্যাদাহানিকর’ বলে অভিহিত করেছেন।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow