ব্রাজিল কোচ ‘মধুর দুশ্চিন্তা’য়
বিশ্বকাপ শুরুর আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। এমন সময়ে পানামার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। কিন্তু ৬-২ গোলের এই বড় ব্যবধানের জয়ের পরও কোচ কার্লো আনচেলত্তির সামনে তৈরি হয়েছে নতুন এক চ্যালেঞ্জ। বেঞ্চ থেকে নেমে ফুটবলারদের দুর্দান্ত পারফরম্যান্স তার জন্য সৃষ্টি করেছে ‘মধুর দুশ্চিন্তা’। মারাকানায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ব্রাজিল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। বিরতির আগে ভিনিসিয়ুসের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন কাসেমিরো। বিরতির পর বড় ধরনের পরিবর্তন আনেন আনচেলত্তি। ডিফেন্ডার লেও পেরেইরাকে ছাড়া প্রথম একাদশের বাকি সবাইকে তুলে নেন তিনি। আর সেই সিদ্ধান্তই যেন তাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বদলি হিসেবে নামা রায়ান, লুকাস পাকেতা, ইগর থিয়াগো ও দানিলো গোল করে ব্রাজিলের জয়কে আরও বড় করে তোলেন। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, দ্বিতীয়ার্ধ আমাকে আরও বেশি সন্দেহে ফেলেছে। তবে এটি ভালো ধরনের সন্দেহ। ইতিবাচক সন্দেহ। ইতালিয়ান এই কোচের মতে, মাঠে নামা বদলি খেলোয়াড়রা প্রমাণ করেছেন যে তারাও শুরুর একাদশে জায়গার জন্য সমানভাবে
বিশ্বকাপ শুরুর আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। এমন সময়ে পানামার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। কিন্তু ৬-২ গোলের এই বড় ব্যবধানের জয়ের পরও কোচ কার্লো আনচেলত্তির সামনে তৈরি হয়েছে নতুন এক চ্যালেঞ্জ।
বেঞ্চ থেকে নেমে ফুটবলারদের দুর্দান্ত পারফরম্যান্স তার জন্য সৃষ্টি করেছে ‘মধুর দুশ্চিন্তা’।
মারাকানায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ব্রাজিল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। বিরতির আগে ভিনিসিয়ুসের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন কাসেমিরো।
বিরতির পর বড় ধরনের পরিবর্তন আনেন আনচেলত্তি। ডিফেন্ডার লেও পেরেইরাকে ছাড়া প্রথম একাদশের বাকি সবাইকে তুলে নেন তিনি। আর সেই সিদ্ধান্তই যেন তাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বদলি হিসেবে নামা রায়ান, লুকাস পাকেতা, ইগর থিয়াগো ও দানিলো গোল করে ব্রাজিলের জয়কে আরও বড় করে তোলেন।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, দ্বিতীয়ার্ধ আমাকে আরও বেশি সন্দেহে ফেলেছে। তবে এটি ভালো ধরনের সন্দেহ। ইতিবাচক সন্দেহ।
ইতালিয়ান এই কোচের মতে, মাঠে নামা বদলি খেলোয়াড়রা প্রমাণ করেছেন যে তারাও শুরুর একাদশে জায়গার জন্য সমানভাবে লড়াই করতে প্রস্তুত। তাদের পারফরম্যান্সে বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে একাদশ নির্বাচন এখন আরও কঠিন হয়ে উঠেছে।
বিশ্বকাপের জন্য নিজের সেরা একাদশ এখনো চূড়ান্ত করতে পারেননি বলে জানিয়েছেন এ কোচ। দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখনো অনুপস্থিত। নেইমার পায়ের পেশির চোট থেকে সেরে উঠছেন। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর বিশ্রামে আছেন মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।
What's Your Reaction?