মার্কেন্টাইল ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হলেন আকরাম হোসেন
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন) ব্যাংকটির ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৩০ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও তিনি ব্যাংকটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন) ফারস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি আবাসন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তিনি শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় একজন নিবেদিত কর্মী।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন) ব্যাংকটির ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গত ৩০ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও তিনি ব্যাংকটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন) ফারস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি আবাসন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তিনি শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় একজন নিবেদিত কর্মী।
What's Your Reaction?