বাবর আজমদের জন্য নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিলো পাকিস্তান
টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা কাটাতে বড় পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও অভিজ্ঞ কোচ মাইকেল স্মিথকে। লেভেল-৪ কোচিং সনদধারী স্মিথ এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের কোচিং স্টাফে কাজ করেছেন। চলতি মৌসুমে তিনি মুলতান সুলতানসের সহকারী কোচের দায়িত্বও পালন করেন। এবার তিনি পাকিস্তানের লাল বল ও সাদা বল-দুই দলেরই ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। পিসিবি ৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে স্মিথের নিয়োগের ঘোষণা দেয়। এর আগে জাতীয় দলে নির্দিষ্ট কোনো ব্যাটিং কোচ ছিলেন না। জাতীয় নির্বাচক আসাদ শফিক মাঝে মাঝে এই দায়িত্ব পালন করলেও এখন থেকে পুরোপুরি দায়িত্ব নেবেন স্মিথ। ইংল্যান্ড সফরই হবে নতুন ব্যাটিং কোচের প্রথম মিশন। বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৯ আগস্ট, লিডসে। সম্প্রতি পাকিস্তানের ব্যাটিং, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্
টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা কাটাতে বড় পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও অভিজ্ঞ কোচ মাইকেল স্মিথকে।
লেভেল-৪ কোচিং সনদধারী স্মিথ এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের কোচিং স্টাফে কাজ করেছেন। চলতি মৌসুমে তিনি মুলতান সুলতানসের সহকারী কোচের দায়িত্বও পালন করেন। এবার তিনি পাকিস্তানের লাল বল ও সাদা বল-দুই দলেরই ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
পিসিবি ৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে স্মিথের নিয়োগের ঘোষণা দেয়। এর আগে জাতীয় দলে নির্দিষ্ট কোনো ব্যাটিং কোচ ছিলেন না। জাতীয় নির্বাচক আসাদ শফিক মাঝে মাঝে এই দায়িত্ব পালন করলেও এখন থেকে পুরোপুরি দায়িত্ব নেবেন স্মিথ।
ইংল্যান্ড সফরই হবে নতুন ব্যাটিং কোচের প্রথম মিশন। বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৯ আগস্ট, লিডসে।
সম্প্রতি পাকিস্তানের ব্যাটিং, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টেই সেটির স্পষ্ট প্রমাণ মিলেছে।
প্রথম ইনিংসে ৩ উইকেটে ২৪৪ রান থেকে শেষ সাত উইকেট হারিয়ে মাত্র ৩৮ রান যোগ করতে সক্ষম হয় পাকিস্তান। পরে ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২০ রানে গুটিয়ে যায় তারা।
এ ধরনের ব্যাটিং ধস এখন পাকিস্তানের নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। যার ফল হিসেবে দলটি সর্বশেষ ১৭টি টেস্টের মধ্যে ১৩টিতেই হেরেছে।
পরিসংখ্যানও পাকিস্তানের ব্যাটিং সংকটকে স্পষ্ট করে। ২০২৫ সালের শুরু থেকে টেস্টে পাকিস্তানের শেষ চার ব্যাটারের গড় মাত্র ৯.৯১, যা এই সময়ে সব টেস্ট খেলুড়ে দেশের মধ্যে সর্বনিম্ন।
অন্যদিকে ২০২৪ সালের মে মাস থেকে পাকিস্তানের বোলাররা প্রতিপক্ষের শেষ চার ব্যাটারকে গড়ে ২৭.০২ রান করতে দিয়েছেন, এটিও টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ রেকর্ড।
এমন পরিস্থিতিতে মাইকেল স্মিথের ওপরই এখন দায়িত্ব পড়েছে পাকিস্তানের ব্যাটিং ইউনিটকে নতুনভাবে গড়ে তোলার। ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজই হবে তার দক্ষতার প্রথম বড় পরীক্ষা।
এমএমআর
What's Your Reaction?