‘মার্ডার ফিরোজ’ গ্যাংয়ের সদস্য দুই ছাত্রদল নেতা বহিষ্কার

রংপুরের বদরগঞ্জে ‘মার্ডার ফিরোজ’ গ্যাংয়ের সদস্য দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি শরীফ নেওয়ার জোহা ও সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের দলীয় পদ থেকে বহিষ্কারের তথ্য জানানো হয়। বহিষ্কৃত দুজন হলেন- পৌর ছাত্রদলের সদস্যসচিব গোপাল ব্যানার্জি এবং বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সম্রাট। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোপাল ব্যানার্জি ৩টি হত্যা মামলার ও মুজাহিদুল ইসলাম সম্রাট ৪টি হত্যা মামলার আসামি।  এর আগে ‘রং বদলে আরও ভয়ঙ্কর মার্ডার ফিরোজ গ্যাং’ শিরোনামে কালবেলায় সংবাদ প্রকাশ হয়। এরপর তাদের বিরুদ্ধে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা ছাত্রদল। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাদের বহিষ্কার করা হয়। জেলা ছাত্রদল সভাপতি আফতাবুজ্জামান সুজন কালবেলাকে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদের বহিষ্কা

‘মার্ডার ফিরোজ’ গ্যাংয়ের সদস্য দুই ছাত্রদল নেতা বহিষ্কার

রংপুরের বদরগঞ্জে ‘মার্ডার ফিরোজ’ গ্যাংয়ের সদস্য দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি শরীফ নেওয়ার জোহা ও সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের দলীয় পদ থেকে বহিষ্কারের তথ্য জানানো হয়।

বহিষ্কৃত দুজন হলেন- পৌর ছাত্রদলের সদস্যসচিব গোপাল ব্যানার্জি এবং বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সম্রাট।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোপাল ব্যানার্জি ৩টি হত্যা মামলার ও মুজাহিদুল ইসলাম সম্রাট ৪টি হত্যা মামলার আসামি। 

এর আগে ‘রং বদলে আরও ভয়ঙ্কর মার্ডার ফিরোজ গ্যাং’ শিরোনামে কালবেলায় সংবাদ প্রকাশ হয়। এরপর তাদের বিরুদ্ধে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা ছাত্রদল। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাদের বহিষ্কার করা হয়।

জেলা ছাত্রদল সভাপতি আফতাবুজ্জামান সুজন কালবেলাকে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত কোনো ব্যক্তির সাথে ছাত্রদলের সম্পর্ক থাকতে পারে না। 

গত ৫ মে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার বালুয়াভাটা এলাকার আম্বিয়ার মোড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা নিরীহ ভ্যানচালক আরিফুল ইসলামকে হত্যা করে ‘মার্ডার ফিরোজ গ্যাং’। এ ঘটনায় নিহতের বাবা রেজাউল ইসলাম বাদী হয়ে বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় গ্যাংয়ের সদস্য দুই ছাত্রদল নেতাসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও পাঁচ থেকে ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

এর আগে গত বছরের এপ্রিল মাসে একটি দোকানকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপির দুই নেতাকর্মী নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায়ও আসামি করা হয় দুই ছাত্রদল নেতাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow