মালদ্বীপে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

মালদ্বীপে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে রাজধানী মালের একটি হোটেলে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান। আলোচনা সভায় বক্তব্য দেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা ফারুক হোসেন, সহ-সভাপতি শাহ আলম ও মো. ফারুক হোসেন, মোক্তার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তার সাহসী ভূমিকা, স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশ এবং দেশের উন্নয়নে তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, আধুনিক বাংলাদেশের অন্যতম রূপকার হিসেবে জিয়াউর রহমানের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। অনুষ্ঠানে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মালদ্বীপ মদিনা জামাতের আহ্বায়ক আলামিন। এ সময় উপস্থিত ছিলেন মালদ্ব

মালদ্বীপে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

মালদ্বীপে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী।

এ উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে রাজধানী মালের একটি হোটেলে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য দেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা ফারুক হোসেন, সহ-সভাপতি শাহ আলম ও মো. ফারুক হোসেন, মোক্তার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তার সাহসী ভূমিকা, স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশ এবং দেশের উন্নয়নে তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

তারা বলেন, আধুনিক বাংলাদেশের অন্যতম রূপকার হিসেবে জিয়াউর রহমানের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

jagonews24

অনুষ্ঠানে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মালদ্বীপ মদিনা জামাতের আহ্বায়ক আলামিন।

এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক জামালসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এছাড়া তিলাফুশি দ্বীপসহ মালদ্বীপের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে তার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow