মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। তবে ম্যাচের শেষ মুহূর্তে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা দর্শকদের নজর কাড়ে। রোববার (০৭ জুন) মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। খেলার বিভিন্ন সময়ে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা আপত্তি জানান।  প্রথমার্ধে একটি সম্ভাব্য পেনাল্টির আবেদন নাকচ হওয়ার পর উত্তেজনা আরও বৃদ্ধি পায়। প্রতিবাদের জেরে প্রথমার্ধের শেষদিকে বাংলাদেশ দলের টিম ম্যানেজার মো. শাহিনকে লাল কার্ড দেখান রেফারি। পরে বাংলাদেশ দলের মিরাজুল ইসলামও লাল কার্ড পান। ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাংলাদেশ দলের আলামিন লাল কার্ড দেখার পর উভয়দলের কয়েকজন খেলোয়াড় হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে ম্যাচ সাময়িকভাবে বিঘ্নিত হয়। উত্তেজনার প্রভাব গ্যালারিতেও ছড়িয়ে পড়লেও নিরাপত্তাকর্মীদের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র
ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। তবে ম্যাচের শেষ মুহূর্তে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা দর্শকদের নজর কাড়ে। রোববার (০৭ জুন) মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। খেলার বিভিন্ন সময়ে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা আপত্তি জানান।  প্রথমার্ধে একটি সম্ভাব্য পেনাল্টির আবেদন নাকচ হওয়ার পর উত্তেজনা আরও বৃদ্ধি পায়। প্রতিবাদের জেরে প্রথমার্ধের শেষদিকে বাংলাদেশ দলের টিম ম্যানেজার মো. শাহিনকে লাল কার্ড দেখান রেফারি। পরে বাংলাদেশ দলের মিরাজুল ইসলামও লাল কার্ড পান। ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাংলাদেশ দলের আলামিন লাল কার্ড দেখার পর উভয়দলের কয়েকজন খেলোয়াড় হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে ম্যাচ সাময়িকভাবে বিঘ্নিত হয়। উত্তেজনার প্রভাব গ্যালারিতেও ছড়িয়ে পড়লেও নিরাপত্তাকর্মীদের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি। ম্যাচ পরবর্তী সময়ে সংঘর্ষের ঘটনাই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। টুর্নামেন্ট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow