মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৪ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার পেরাক রাজ্যের লুমুত এলাকার বন্দর বারু সেগারি অঞ্চলে একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে ৭৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময়ে পরিচালিত একটি বিশেষ যৌথ অভিযানে এই অভিযান পরিচালিত হয়। একই সময়ে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইন্দোনেশিয়ার দুই নাগরিককেও গ্রেফতার করা হয়। তারা ওই আস্তানার দেখাশোনা ও লোকজন পরিবহনের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। মানজুং জেলা পুলিশের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসবুল্লাহ বিন আব্দুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সদরদপ্তর এবং সামুদ্রিক পুলিশের গোয়েন্দা ইউনিট যৌথভাবে দুটি পৃথক বাড়িতে অভিযান চালায়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ৪৭ জন পুরুষ, ২৫ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা মূলত ইন্দোনেশিয়া ও বাংলাদেশের নাগরিক। আটকদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মানজুং জেলা পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে। এদিকে মানবপাচারের অভিযোগে গ্রেফতার হওয়া ইন্দোনেশিয়ার দুই নাগরিকের বিরুদ্ধে ২০০৭ সালের মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইন এবং ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের আও

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৪ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার পেরাক রাজ্যের লুমুত এলাকার বন্দর বারু সেগারি অঞ্চলে একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে ৭৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময়ে পরিচালিত একটি বিশেষ যৌথ অভিযানে এই অভিযান পরিচালিত হয়। একই সময়ে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইন্দোনেশিয়ার দুই নাগরিককেও গ্রেফতার করা হয়। তারা ওই আস্তানার দেখাশোনা ও লোকজন পরিবহনের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

মানজুং জেলা পুলিশের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসবুল্লাহ বিন আব্দুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সদরদপ্তর এবং সামুদ্রিক পুলিশের গোয়েন্দা ইউনিট যৌথভাবে দুটি পৃথক বাড়িতে অভিযান চালায়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ৪৭ জন পুরুষ, ২৫ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা মূলত ইন্দোনেশিয়া ও বাংলাদেশের নাগরিক।

আটকদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মানজুং জেলা পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে। এদিকে মানবপাচারের অভিযোগে গ্রেফতার হওয়া ইন্দোনেশিয়ার দুই নাগরিকের বিরুদ্ধে ২০০৭ সালের মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইন এবং ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সন্দেহজনক কার্যক্রম বা তথ্য থাকলে মানজুং পুলিশ কন্ট্রোল রুমের ০৫-৬৮৮ ৬২২২ নম্বর অথবা হটলাইন ০১৭-৬৮২ ৮০৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow