মালাই চা ও পোড়া রুটি বাড়িতে বানাবেন যেভাবে

কুষ্টিয়ার শহরের মালাই চা আর পোড়া রুটি এখন শুধু একটি খাবার নয়, বরং একটি অভিজ্ঞতা। সন্ধ্যা নামলেই রাস্তার ধারে ধোঁয়া ওঠা চা আর আগুনে পোড়া রুটির গন্ধ মানুষকে টেনে নিয়ে যায় সেই বিশেষ স্বাদের দিকে। এই সহজ কিন্তু অনন্য খাবারটি এখন এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে, অনেকেই দূরদূরান্ত থেকে শুধু এই স্বাদ নেওয়ার জন্য ছুটে যান। তবে খুব সহজেই এই ঐতিহ্যবাহী খাবারটি আপনি ঘরেই তৈরি করতে পারেন। আসুন জেনে নেওয়া পোড়া পাউরুটি ও মালাই চা কীভাবে তৈরি করবেন- উপকরণ পাউরুটি ১ টি (মাঝারি)মাখন ২ টেবিল চামচচিনি ১ টেবিল চামচফুল ক্রিম দুধ আধা লিটারদুধের সর বা মালাই ২টেবিল চা মচচা পাতা ৩ চা চামচ চিনি ২ চা চামচ প্রস্তুত প্রণালি প্রথমে একটি পাউরুটি নিয়ে তার ওপর ভালোভাবে মাখন ব্রাশ করে নিন। এরপর হালকা করে চিনি ছিটিয়ে দিন, যাতে পোড়ানোর সময় তা ক্যারামেলাইজ হয়ে সুন্দর স্বাদ আসে। এবার একটি কাবাব স্টিক বা কাঁটা চামচে রুটিটি গেঁথে নিন এবং চুলার হালকা আঁচে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিন। খেয়াল রাখবেন, রুটি যেন একেবারে পুড়ে না যায়, হালকা বাদামি ও ক্রিস্পি হলেই নামিয়ে নিন। এরপর মালাই তৈরির জন্য ফুল ক্রিম দুধ ভালোভাবে জ্বাল দিন

মালাই চা ও পোড়া রুটি বাড়িতে বানাবেন যেভাবে

কুষ্টিয়ার শহরের মালাই চা আর পোড়া রুটি এখন শুধু একটি খাবার নয়, বরং একটি অভিজ্ঞতা। সন্ধ্যা নামলেই রাস্তার ধারে ধোঁয়া ওঠা চা আর আগুনে পোড়া রুটির গন্ধ মানুষকে টেনে নিয়ে যায় সেই বিশেষ স্বাদের দিকে। এই সহজ কিন্তু অনন্য খাবারটি এখন এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে, অনেকেই দূরদূরান্ত থেকে শুধু এই স্বাদ নেওয়ার জন্য ছুটে যান। তবে খুব সহজেই এই ঐতিহ্যবাহী খাবারটি আপনি ঘরেই তৈরি করতে পারেন।

আসুন জেনে নেওয়া পোড়া পাউরুটি ও মালাই চা কীভাবে তৈরি করবেন-


jago

উপকরণ

পাউরুটি ১ টি (মাঝারি)
মাখন ২ টেবিল চামচ
চিনি ১ টেবিল চামচ
ফুল ক্রিম দুধ আধা লিটার
দুধের সর বা মালাই ২টেবিল চা মচ
চা পাতা ৩ চা চামচ
চিনি ২ চা চামচ

jago

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি পাউরুটি নিয়ে তার ওপর ভালোভাবে মাখন ব্রাশ করে নিন। এরপর হালকা করে চিনি ছিটিয়ে দিন, যাতে পোড়ানোর সময় তা ক্যারামেলাইজ হয়ে সুন্দর স্বাদ আসে। এবার একটি কাবাব স্টিক বা কাঁটা চামচে রুটিটি গেঁথে নিন এবং চুলার হালকা আঁচে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিন। খেয়াল রাখবেন, রুটি যেন একেবারে পুড়ে না যায়, হালকা বাদামি ও ক্রিস্পি হলেই নামিয়ে নিন।

এরপর মালাই তৈরির জন্য ফুল ক্রিম দুধ ভালোভাবে জ্বাল দিন। দুধ কিছুটা ঘন হয়ে এলে সেটি ঠান্ডা হতে দিন, এতে ওপরের দিকে সর বা মালাই জমে যাবে। এই মালাই আলাদা করে তুলে রাখুন।

এবার চা তৈরির জন্য আবার দুধ জ্বাল দিন এবং কিছুটা কমিয়ে ঘন করে নিন। তারপর এতে চা পাতা ও চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। চা তৈরি হয়ে গেলে তা ছেঁকে কাপ বা গ্লাসে ঢেলে নিন।
সেই গরম চায়ের ওপর আগে থেকে তুলে রাখা মালাই বা সর দিন। এবার পাশে গরম গরম পোড়া রুটি রেখে পরিবেশন করুন।

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow