মালির বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা, বিস্ফোরণ-গোলাগুলি
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রাজধানী বামাকোসহ একাধিক স্থানে সমন্বিত সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, একাধিক গোষ্ঠী এ হামলায় জড়িত থাকতে পারে। স্থানীয় সময় শনিবার সকাল ৬টার কিছু আগে বামাকোর উপকণ্ঠে কাটির প্রধান সামরিক ঘাঁটির কাছে দুটি শক্তিশালী বিস্ফোরণ ও টানা গোলাগুলির শব্দ শোনা যায়। একই সময়ের কাছাকাছি মধ্যাঞ্চলের সেভারে, উত্তরের কিদাল এবং গাও শহরেও অস্থিরতার খবর পাওয়া গেছে। আল-জাজিরার প্রতিনিধিরা ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছেন। মালি দীর্ঘদিন ধরে পশ্চিম আফ্রিকায় আল-কায়েদা এবং আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর হামলার মুখে রয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলে তুয়ারেগ বিদ্রোহও বহু বছর ধরে দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে রেখেছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছে মালির কর্তৃপক্ষ।
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রাজধানী বামাকোসহ একাধিক স্থানে সমন্বিত সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, একাধিক গোষ্ঠী এ হামলায় জড়িত থাকতে পারে।
স্থানীয় সময় শনিবার সকাল ৬টার কিছু আগে বামাকোর উপকণ্ঠে কাটির প্রধান সামরিক ঘাঁটির কাছে দুটি শক্তিশালী বিস্ফোরণ ও টানা গোলাগুলির শব্দ শোনা যায়।
একই সময়ের কাছাকাছি মধ্যাঞ্চলের সেভারে, উত্তরের কিদাল এবং গাও শহরেও অস্থিরতার খবর পাওয়া গেছে। আল-জাজিরার প্রতিনিধিরা ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছেন।
মালি দীর্ঘদিন ধরে পশ্চিম আফ্রিকায় আল-কায়েদা এবং আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর হামলার মুখে রয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলে তুয়ারেগ বিদ্রোহও বহু বছর ধরে দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে রেখেছে।
তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছে মালির কর্তৃপক্ষ।
What's Your Reaction?