মালয়েশিয়ায় বাংলাদেশির কাছে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

মালয়েশিয়ায় ইমিগ্রেশন অফিসার সেজে বাংলাদেশি নাগরিকের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে ২ স্থানীয় নাগরিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। জোহর বারুতে ইস্কান্দার পুতেরিতে ইমিগ্রেশন পরিচয় দিয়ে এক বাংলাদেশি যুবককে আটক করে চাঁদা দাবি করেন দুই স্থানীয় নাগরিক।  শুক্রবার (১৩ মার্চ) ইস্কান্দার পুতেরি জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার এম কুমার সান এক বিবৃতিতে সাধারণ মানুষ এবং বিশেষ করে বিদেশি নিয়োগকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।  বিবৃতিতে বলা হয়, সোমবার (৯ মার্চ) রাতে তামান নুসা বেস্তারি এলাকা থেকে ৪০ ও ৪১ বছর বয়সী দুই অভিযুক্তকে আটক করা হয়। বাংলাদেশি নাগরিককে আটক রেখে ১৬০০ রিংগিত দাবি করার অভিযোগে গত ৮ মার্চ থানায় রিপোর্ট করে, পরবর্তীতে পুলিশ তদন্ত করে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করে।  পুলিশের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী ২৩ বছর বয়সি বাংলাদেশি যুবককে তামান নুসা বেস্তারি এলাকায় পথ রোধ করে ওই দুই ব্যক্তি। অভিযুক্ত দুজন নিজেদের ইমিগ্রেশন পুলিশ বলে ১৬০০ রিংগিত দাবি করে তাকে ছেড়ে দেওয়ার জন্য।  বিষয়টি ভুক্তভোগীর বড় ভাই জানতে পেরে পুলিশের শরণাপন্ন হন। অভিযোগ পাওয়ার পরে পুলিশ তদন্তে নেমে দ

মালয়েশিয়ায় বাংলাদেশির কাছে চাঁদাবাজি, গ্রেপ্তার ২
মালয়েশিয়ায় ইমিগ্রেশন অফিসার সেজে বাংলাদেশি নাগরিকের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে ২ স্থানীয় নাগরিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। জোহর বারুতে ইস্কান্দার পুতেরিতে ইমিগ্রেশন পরিচয় দিয়ে এক বাংলাদেশি যুবককে আটক করে চাঁদা দাবি করেন দুই স্থানীয় নাগরিক।  শুক্রবার (১৩ মার্চ) ইস্কান্দার পুতেরি জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার এম কুমার সান এক বিবৃতিতে সাধারণ মানুষ এবং বিশেষ করে বিদেশি নিয়োগকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।  বিবৃতিতে বলা হয়, সোমবার (৯ মার্চ) রাতে তামান নুসা বেস্তারি এলাকা থেকে ৪০ ও ৪১ বছর বয়সী দুই অভিযুক্তকে আটক করা হয়। বাংলাদেশি নাগরিককে আটক রেখে ১৬০০ রিংগিত দাবি করার অভিযোগে গত ৮ মার্চ থানায় রিপোর্ট করে, পরবর্তীতে পুলিশ তদন্ত করে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করে।  পুলিশের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী ২৩ বছর বয়সি বাংলাদেশি যুবককে তামান নুসা বেস্তারি এলাকায় পথ রোধ করে ওই দুই ব্যক্তি। অভিযুক্ত দুজন নিজেদের ইমিগ্রেশন পুলিশ বলে ১৬০০ রিংগিত দাবি করে তাকে ছেড়ে দেওয়ার জন্য।  বিষয়টি ভুক্তভোগীর বড় ভাই জানতে পেরে পুলিশের শরণাপন্ন হন। অভিযোগ পাওয়ার পরে পুলিশ তদন্তে নেমে দ্রুত সময়ে ইমিগ্রেশন পরিচয় দেওয়া দুই চাঁদাবাজকে শনাক্ত করতে সক্ষম হয়।  গ্রেপ্তারের সময় পুলিশ তাদের কাছ থেকে একটি গাড়ি, দুইটি ওয়াকিটকি, বিভিন্ন ব্র্যান্ডের ৯টি মোবাইল ফোন, ভুক্তভোগীর পাসপোর্টের ফটোকপিসহ নগদ ৮০ রিংগিত জব্দ করে। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্তদের বিরুদ্ধে অতীতেও থানায় অপরাধে রেকর্ড রয়েছে। বর্তমান তাদের বিরুদ্ধে দণ্ডবিধি-৪১৯ ধারায় (ছদ্মবেশে প্রতারণা) মামলায় দায়ের প্রক্রিয়া চলছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow