মালয়েশিয়ায় বাংলাদেশি হত্যায় সেনা কর্মকর্তা গ্রেপ্তার
মালয়েশিয়ায় মদ পান করে বাংলাদেশি যুবককে গাড়িচাপায় হত্যার দায়ে এক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংবাদ সংস্থা বারনামা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুরের এমইএক্স হাইওয়েতে সালাক সেলাতানের দিক থেকে জালান তুন রাজাকগামী পথে ভোর পনে ৬টায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ওই বাংলাদেশি নিহতের পরিচয় পাওয়া যায়নি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ৩১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা তার ফোর্ড ফিয়েস্তা গাড়িটি নিয়ে ভুল পথে ঢুকে পড়েন এবং বিপরীত দিক থেকে আসা একটি পেরোদুয়া আলজা এমপিভিকে (ই-হেইলিং) ধাক্কা দেয়।
ঘটনার সময় ই-হেইলিং গাড়িটিতে দুই বাংলাদেশি যাত্রী ছিলেন, যারা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরছিলেন। সংঘর্ষের তীব্রতায় গাড়ির মাঝের সারিতে বসা ২২ বছর বয়সি এক বাংলাদেশি যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান।
পুলিশ কর্মকর্তা জানান, ফোর্ড ফিয়েস্তা চালক সেনা কর্মকর্তা ও তার গাড়িতে থাকা ৩৬ বছর বয়সী এক স্থানীয় নারী যাত্রীও আহত হয়েছেন। সেনা কর্মকর্তার অ্যালকোহল টেস্টে মাত্রাতিরিক্ত মদ্যপানের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে সড়ক পরিবহন আই
মালয়েশিয়ায় মদ পান করে বাংলাদেশি যুবককে গাড়িচাপায় হত্যার দায়ে এক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংবাদ সংস্থা বারনামা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুরের এমইএক্স হাইওয়েতে সালাক সেলাতানের দিক থেকে জালান তুন রাজাকগামী পথে ভোর পনে ৬টায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ওই বাংলাদেশি নিহতের পরিচয় পাওয়া যায়নি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ৩১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা তার ফোর্ড ফিয়েস্তা গাড়িটি নিয়ে ভুল পথে ঢুকে পড়েন এবং বিপরীত দিক থেকে আসা একটি পেরোদুয়া আলজা এমপিভিকে (ই-হেইলিং) ধাক্কা দেয়।
ঘটনার সময় ই-হেইলিং গাড়িটিতে দুই বাংলাদেশি যাত্রী ছিলেন, যারা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরছিলেন। সংঘর্ষের তীব্রতায় গাড়ির মাঝের সারিতে বসা ২২ বছর বয়সি এক বাংলাদেশি যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান।
পুলিশ কর্মকর্তা জানান, ফোর্ড ফিয়েস্তা চালক সেনা কর্মকর্তা ও তার গাড়িতে থাকা ৩৬ বছর বয়সী এক স্থানীয় নারী যাত্রীও আহত হয়েছেন। সেনা কর্মকর্তার অ্যালকোহল টেস্টে মাত্রাতিরিক্ত মদ্যপানের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪৪ (১) ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তার করা হয়েছে।