মাস্ক-ক্যাপ পরে যাত্রীবেশে কাউন্টারে ইউএনও, বাড়তি ভাড়া নেওয়ায় জরিমানা

সিরাজগঞ্জের কাজীপুরে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ফিরতি যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে এক বাস কাউন্টার প্রতিনিধিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সোনামুখী বাজারের বাস কাউন্টারে ছদ্মবেশে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত কাউন্টার প্রতিনিধি রুবেল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, ৩৫০ টাকার ভাড়া বাড়িয়ে ৬০০ থেকে ৭০০ টাকা নেওয়া হচ্ছে। কিন্তু এমন অভিযোগ থাকলেও প্রমাণের অভাব ছিল। পরে নিজেই মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পড়ে টিকেট কাউন্টারে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পাই। অতিরিক্ত ভাড়া আদায়ে হাতেনাতে প্রমাণ পাওয়ায় অপরাধী তার অপরাধ স্বীকার করে ভবিষ্যতে আর অপরাধ না করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা ভঙ্গের কারণে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এমন অ

মাস্ক-ক্যাপ পরে যাত্রীবেশে কাউন্টারে ইউএনও, বাড়তি ভাড়া নেওয়ায় জরিমানা

সিরাজগঞ্জের কাজীপুরে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ফিরতি যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে এক বাস কাউন্টার প্রতিনিধিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সোনামুখী বাজারের বাস কাউন্টারে ছদ্মবেশে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত কাউন্টার প্রতিনিধি রুবেল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, ৩৫০ টাকার ভাড়া বাড়িয়ে ৬০০ থেকে ৭০০ টাকা নেওয়া হচ্ছে। কিন্তু এমন অভিযোগ থাকলেও প্রমাণের অভাব ছিল। পরে নিজেই মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পড়ে টিকেট কাউন্টারে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পাই। অতিরিক্ত ভাড়া আদায়ে হাতেনাতে প্রমাণ পাওয়ায় অপরাধী তার অপরাধ স্বীকার করে ভবিষ্যতে আর অপরাধ না করার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা ভঙ্গের কারণে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

এম এ মালেক/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow