মায়ের ভরণপোষণ না দেওয়ায় মামলা, কারাগারে ছেলে

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বৃদ্ধা মাকে ভরণপোষণ না দেওয়া এবং মারধরের অভিযোগে আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আবু ইউছুফ উপজেলার চেড়িয়ারা গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আবু ইউছুফ দীর্ঘদিন ধরে তার মা শেপালী বেগমকে ভরণপোষণ না দিয়ে বিভিন্নভাবে দুর্ব্যবহার করে আসছিলেন। সর্বশেষ গত ২ জুন দুপুরে তিনি মাকে মারধর করলে শেপালী বেগম গুরুতর আহত হন। এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে রোকেয়া বেগম বাদী হয়ে পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩-এর ধারা ৫ অনুযায়ী শাহরাস্তি মডেল থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার সোমবার অভিযুক্ত আবু ইউছুফকে গ্রেফতার করেন। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী সন্তানদের ওপর তাদের বাবা-মায়ের দেখভালের দায়িত্ব রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থ

মায়ের ভরণপোষণ না দেওয়ায় মামলা, কারাগারে ছেলে

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বৃদ্ধা মাকে ভরণপোষণ না দেওয়া এবং মারধরের অভিযোগে আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আবু ইউছুফ উপজেলার চেড়িয়ারা গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আবু ইউছুফ দীর্ঘদিন ধরে তার মা শেপালী বেগমকে ভরণপোষণ না দিয়ে বিভিন্নভাবে দুর্ব্যবহার করে আসছিলেন। সর্বশেষ গত ২ জুন দুপুরে তিনি মাকে মারধর করলে শেপালী বেগম গুরুতর আহত হন।

এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে রোকেয়া বেগম বাদী হয়ে পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩-এর ধারা ৫ অনুযায়ী শাহরাস্তি মডেল থানায় মামলা করেন।

মামলার প্রেক্ষিতে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার সোমবার অভিযুক্ত আবু ইউছুফকে গ্রেফতার করেন। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী সন্তানদের ওপর তাদের বাবা-মায়ের দেখভালের দায়িত্ব রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের মামলা সমাজে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শরীফুল ইসলাম/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow