মায়ের হাতের সেমাইয়ে মিমের ঈদ
এবারের ঈদে বেশ কিছু চমৎকার কাজ নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মিম চৌধুরী। অভিনয়ে আসার পর থেকে তার ঈদের আনন্দে বেশ পরিবর্তন এসেছে। উৎসবের এই দিনগুলো, নিজের ব্যস্ততা এবং ঈদের মজার স্মৃতি নিয়ে সম্প্রতি কালবেলার সঙ্গে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
এবারের ঈদের কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
এবারের ঈদ খুব চ্যালেঞ্জিং ছিল। আবহাওয়ার কারণে প্রায় সময়ই অসুস্থ ছিলাম। তবুও যেহেতু দর্শক একটা ভরসা করে থাকে তাই অসুস্থতা নিয়েও কাজ করে গেছি। আর আশা করি এবারের কাজগুলো দেখে দর্শক খুব আনন্দ পাবে।
অভিনেত্রী হওয়ার পর ঈদের আনন্দে কী পরিবর্তন এসেছে?
অভিনেত্রী হওয়ার পরে ঈদের আনন্দে অনেক পরিবর্তন এসেছে। আগে সাত দিনব্যাপী আনন্দ করতাম আর এখন দর্শকদের আনন্দ দিয়ে থাকি। দেখা যায় ঈদকে কেন্দ্র করে ঈদের ঠিক আগের দিন পর্যন্ত কাজ থাকে তা সে কোনো অনুষ্ঠান হোক বা শুটিং।
ঈদের কেনাকাটা ও ঘোরাঘুরি নিয়ে কী পরিকল্পনা?
এবারের ঈদে কেনাকাটার একদমই সময় পাইনি। তবুও চেষ্টা করি আগে পরিবারের জন্য কিছু কিনতে এরপর সময় পেলে নিজের জন্য কিনি। ঈদের সময়টা পুরোটাই পরিবারের জন্য থাকে। পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাওয়া এবং আড্ডা
এবারের ঈদে বেশ কিছু চমৎকার কাজ নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মিম চৌধুরী। অভিনয়ে আসার পর থেকে তার ঈদের আনন্দে বেশ পরিবর্তন এসেছে। উৎসবের এই দিনগুলো, নিজের ব্যস্ততা এবং ঈদের মজার স্মৃতি নিয়ে সম্প্রতি কালবেলার সঙ্গে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
এবারের ঈদের কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
এবারের ঈদ খুব চ্যালেঞ্জিং ছিল। আবহাওয়ার কারণে প্রায় সময়ই অসুস্থ ছিলাম। তবুও যেহেতু দর্শক একটা ভরসা করে থাকে তাই অসুস্থতা নিয়েও কাজ করে গেছি। আর আশা করি এবারের কাজগুলো দেখে দর্শক খুব আনন্দ পাবে।
অভিনেত্রী হওয়ার পর ঈদের আনন্দে কী পরিবর্তন এসেছে?
অভিনেত্রী হওয়ার পরে ঈদের আনন্দে অনেক পরিবর্তন এসেছে। আগে সাত দিনব্যাপী আনন্দ করতাম আর এখন দর্শকদের আনন্দ দিয়ে থাকি। দেখা যায় ঈদকে কেন্দ্র করে ঈদের ঠিক আগের দিন পর্যন্ত কাজ থাকে তা সে কোনো অনুষ্ঠান হোক বা শুটিং।
ঈদের কেনাকাটা ও ঘোরাঘুরি নিয়ে কী পরিকল্পনা?
এবারের ঈদে কেনাকাটার একদমই সময় পাইনি। তবুও চেষ্টা করি আগে পরিবারের জন্য কিছু কিনতে এরপর সময় পেলে নিজের জন্য কিনি। ঈদের সময়টা পুরোটাই পরিবারের জন্য থাকে। পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাওয়া এবং আড্ডা দেওয়ার মাঝে দারুণ আনন্দ থাকে।
ঈদের দিন আপনার সবচেয়ে পছন্দের খাবার কোনটি?
ঈদের দিন আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে মায়ের হাতের সেমাই। তবে হ্যাঁ পোলাও মাংস রান্না হয় সেগুলো খাই তবে মায়ের হাতের সেমাই আমার কাছে বেস্ট।
ঈদ বা বিশেষ দিনগুলোতে উপহার পাওয়ার অভিজ্ঞতা কেমন?
আমি ঈদ হোক বা ভ্যালেন্টাইনস ডে মাঝেমধ্যেই গিফট পাই তবে কারা পাঠায় তা জানি না এবং তারা জানায়ও না। যারা ফুল গিফট বা ঈদ কার্ড পাঠায় তাদের এই বেনামি ভালোবাসা খুব ভালো লাগে। এমন কিছু মুহূর্ত যখন মনে পড়ে তখন খুব আনন্দ হয়।
কালবেলার দর্শক ও ভক্তদের উদ্দেশ্যে কী বলবেন?
কালবেলার দর্শকদের জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা আমাকে সাপোর্ট করবেন ও দোয়া করবেন। আপনাদের সাপোর্ট পেলেই আরও ভালো কাজ উপহার দিতে পারব। আপনারা আত্মীয়স্বজনদের নিয়ে সুন্দর ঈদ করুন। আমাদের চারপাশে অনেক পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষ রয়েছে। আমরা চাইলেই তাদের ঈদ সুন্দর করতে পারি। আমি আমার জায়গা থেকে চেষ্টা করি পথশিশুদের ও বৃদ্ধদের প্রয়োজনীয় কিছু উপহার দিতে। আমরা সবাই মিলে চেষ্টা করলে সবার ঈদ অনেক সুন্দরভাবে কাটতে পারে।