মা-ছেলের মর্মান্তিক দুর্ঘটনা: গৃহবধূ নিহত, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাইপাসে তিন দিন আগে ঘটে যাওয়া মা-ছেলের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গৃহবধূ চামেলি খাতুন (৩৫) আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই ঘটনায় তার দুই বছরের শিশু সন্তান গুরুতর আহত; ছেলের একটি পা কেটে ফেলা হয়েছে এবং শিশুটি মৃত্যুর সঙ্গে লড়ছে। স্থানীয়দের মতে, ১৮ ফেব্রুয়ারি বিকেলে একটি বাস পেছন থেকে ইজিবাইককে ধাক্কা দিলে চামেলি খাতুন ও পরিবারের তিনজন আহত হন। গুরুতর আহত চামেলি খাতুন চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটায় মারা যান। নিহতের দুই বছরের শিশু সন্তান সোয়াদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপর শিশু কন্যা নেহা ও ইজিবাইক চালক সেলিমও আহত রয়েছেন।আজ সকালে নিহতের খবর ছড়িয়ে পড়লে স্বজনরা লাশ নিয়ে ঢাকা–বগুড়া মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা ফ্লাইওভার নির্মাণসহ দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্জ মোশাররফ হোসেন। তিনি বিক্ষুব্ধ জনতাকে আশ্বস্ত করে জানান, দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শি

মা-ছেলের মর্মান্তিক দুর্ঘটনা: গৃহবধূ নিহত, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাইপাসে তিন দিন আগে ঘটে যাওয়া মা-ছেলের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গৃহবধূ চামেলি খাতুন (৩৫) আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই ঘটনায় তার দুই বছরের শিশু সন্তান গুরুতর আহত; ছেলের একটি পা কেটে ফেলা হয়েছে এবং শিশুটি মৃত্যুর সঙ্গে লড়ছে।

স্থানীয়দের মতে, ১৮ ফেব্রুয়ারি বিকেলে একটি বাস পেছন থেকে ইজিবাইককে ধাক্কা দিলে চামেলি খাতুন ও পরিবারের তিনজন আহত হন। গুরুতর আহত চামেলি খাতুন চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটায় মারা যান। নিহতের দুই বছরের শিশু সন্তান সোয়াদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপর শিশু কন্যা নেহা ও ইজিবাইক চালক সেলিমও আহত রয়েছেন।

আজ সকালে নিহতের খবর ছড়িয়ে পড়লে স্বজনরা লাশ নিয়ে ঢাকা–বগুড়া মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা ফ্লাইওভার নির্মাণসহ দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্জ মোশাররফ হোসেন।

তিনি বিক্ষুব্ধ জনতাকে আশ্বস্ত করে জানান, দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শিশু সোয়াদের চিকিৎসা সহায়তায় ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। প্রশাসনের আশ্বাসের পর বেলা ১০টা ৪৫ মিনিটে অবরোধ প্রত্যাহার করা হয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, বনানী বাইপাস দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। যথাযথ সড়ক অবকাঠামো ও নিয়ন্ত্রণের অভাবে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সর্বশেষ এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow