মিডিয়ায় ভুয়া আইডি চালান? আপনার পর্দা ফাঁস করবে এআই

  সোশ্যাল মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ে অসংখ্য প্রোফাইল, ছবি আর পোস্টের ভিড়। তবে এই ভিড়ের মাঝেই লুকিয়ে থাকে একটি বড় সমস্যা ভুয়া আইডি বা নকল প্রোফাইল। একই ব্যক্তির ছবি ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট তৈরি করা, নিয়মিত পোস্ট দেওয়া, এমনকি প্রতারণামূলক যোগাযোগ সব মিলিয়ে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিষয়টি হয়ে উঠেছে দুশ্চিন্তার কারণ। এই সুযোগই কাজে লাগায় অসাধু চক্র। ভুয়া প্রোফাইলের মাধ্যমে তারা প্রতারণা, আর্থিক জালিয়াতি কিংবা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার মতো অপরাধে জড়িয়ে পড়ে। ফলে আসল ও নকল প্রোফাইল আলাদা করা অনেক সময় সাধারণ মানুষের পক্ষে কঠিন হয়ে যায়। এই জটিল সমস্যার সমাধান আনতে এগিয়ে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এআই এখন ব্যবহারকারীর আচরণ, অভ্যাস ও কার্যকলাপ বিশ্লেষণ করে একটি নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করতে পারে। আপনি কখন অনলাইনে থাকেন, কী ধরনের পোস্ট করেন, কার সঙ্গে বেশি যোগাযোগ করেন এসব তথ্যের ভিত্তিতে এআই বুঝতে পারে একটি প্রোফাইলের স্বাভাবিক আচরণ কেমন হওয়া উচিত। ধরা যাক, একই ছবি ও নাম ব্যবহার করে দুটি প্রোফাইল রয়েছে। এ ক্ষেত্র

মিডিয়ায় ভুয়া আইডি চালান? আপনার পর্দা ফাঁস করবে এআই

 

সোশ্যাল মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ে অসংখ্য প্রোফাইল, ছবি আর পোস্টের ভিড়। তবে এই ভিড়ের মাঝেই লুকিয়ে থাকে একটি বড় সমস্যা ভুয়া আইডি বা নকল প্রোফাইল। একই ব্যক্তির ছবি ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট তৈরি করা, নিয়মিত পোস্ট দেওয়া, এমনকি প্রতারণামূলক যোগাযোগ সব মিলিয়ে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিষয়টি হয়ে উঠেছে দুশ্চিন্তার কারণ।

এই সুযোগই কাজে লাগায় অসাধু চক্র। ভুয়া প্রোফাইলের মাধ্যমে তারা প্রতারণা, আর্থিক জালিয়াতি কিংবা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার মতো অপরাধে জড়িয়ে পড়ে। ফলে আসল ও নকল প্রোফাইল আলাদা করা অনেক সময় সাধারণ মানুষের পক্ষে কঠিন হয়ে যায়।

এই জটিল সমস্যার সমাধান আনতে এগিয়ে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এআই এখন ব্যবহারকারীর আচরণ, অভ্যাস ও কার্যকলাপ বিশ্লেষণ করে একটি নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করতে পারে। আপনি কখন অনলাইনে থাকেন, কী ধরনের পোস্ট করেন, কার সঙ্গে বেশি যোগাযোগ করেন এসব তথ্যের ভিত্তিতে এআই বুঝতে পারে একটি প্রোফাইলের স্বাভাবিক আচরণ কেমন হওয়া উচিত।

ধরা যাক, একই ছবি ও নাম ব্যবহার করে দুটি প্রোফাইল রয়েছে। এ ক্ষেত্রে এআই খুব সহজেই দুইটির অ্যাক্টিভিটি তুলনা করতে পারে। যদি কোনো একটি প্রোফাইলের আচরণ অস্বাভাবিক বা ভিন্ন হয়, সেটি দ্রুত শনাক্ত করা সম্ভব। শুধু তাই নয়, প্রোফাইলের ছবির উৎস, অবস্থান এবং আগের ব্যবহারও বিশ্লেষণ করে বোঝা যায় সেটি আসল নাকি নকল।

সম্প্রতি অনলাইন জগতে ভুয়া ছবি, ডিপফেক এবং এআই-নির্ভর প্রতারণার ঘটনা বাড়ছে। অনেকেই কৃত্রিমভাবে তৈরি ছবি ব্যবহার করে অন্যের পরিচয়ে প্রতারণা করছে, যা বেশিরভাগ ক্ষেত্রে আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতিতে এআই-নির্ভর শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য একটি বড় সুরক্ষা হিসেবে কাজ করতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আরও উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া প্রোফাইল দ্রুত শনাক্ত ও বন্ধ করতে পারবে। এতে করে ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়বে এবং অনলাইন প্রতারণার ঝুঁকি অনেকটাই কমে আসবে।

আরও পড়ুন
গুগল ফটোসের স্টোরেজ ক্লিয়ার করবেন যেভাবে
গুগল ক্যালেন্ডার ব্যবহারেও হ্যাকারের ফাঁদে পড়তে পারেন

সূত্র: দ্য গার্ডিয়ান

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow