মিরপুরে এক হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

রাজধানীর মিরপুরে এক হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- সাফিন আহম্মেদ সোহান (২৫) ও আরজু আহম্মেদ (৩৫)। মঙ্গলবার (৯ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, রোববার (৭ জুন) রাতে মিরপুর-২ এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাদের আদালতেও পাঠানো হয়েছে। কেআর/বিএ

মিরপুরে এক হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

রাজধানীর মিরপুরে এক হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- সাফিন আহম্মেদ সোহান (২৫) ও আরজু আহম্মেদ (৩৫)।

মঙ্গলবার (৯ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার (৭ জুন) রাতে মিরপুর-২ এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাদের আদালতেও পাঠানো হয়েছে।

কেআর/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow