মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেওয়াল ধসে দুজনের মৃত্যু

রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেওয়াল ধসে টিসিবির পণ্য নিতে আসা দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। নিহতের মধ্যে একজন নারী। তার নাম নাছিমা বেগম। তিনি মিরপুর-২ এর জনতা হাউজিংয়ের বাসিন্দা। অপর নিহত ব্যক্তির (৪০) নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।   আরও পড়ুন ড্রেনের দেওয়াল ধসে শ্রমিকের মৃত্যু মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, দুপুর ১টা ২৭ মিনিটের দিকে হঠাৎ দেওয়ালটি ধসে পড়ে। তখন সেখানে টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়ানো কয়েকজন দেওয়ালের নিচে চাপা পড়ে আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে এক নারীর মৃত্যু হয়। এছাড়া ৬-৭ জন এ ঘটনায় আহত হয়েছেন। এদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢাকা মেডিকেলে নিয়ে আসা দুজনের মধ্যে অজ্ঞাতপরিচয় একজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। কেআর/এমএমকে

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেওয়াল ধসে দুজনের মৃত্যু

রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেওয়াল ধসে টিসিবির পণ্য নিতে আসা দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

নিহতের মধ্যে একজন নারী। তার নাম নাছিমা বেগম। তিনি মিরপুর-২ এর জনতা হাউজিংয়ের বাসিন্দা। অপর নিহত ব্যক্তির (৪০) নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  

মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, দুপুর ১টা ২৭ মিনিটের দিকে হঠাৎ দেওয়ালটি ধসে পড়ে। তখন সেখানে টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়ানো কয়েকজন দেওয়ালের নিচে চাপা পড়ে আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে এক নারীর মৃত্যু হয়। এছাড়া ৬-৭ জন এ ঘটনায় আহত হয়েছেন।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢাকা মেডিকেলে নিয়ে আসা দুজনের মধ্যে অজ্ঞাতপরিচয় একজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কেআর/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow