মিরপুর শাহ আলী মাজারে হামলার মামলায় গ্রেপ্তার ৩

রাজধানীর সুলতানুল আউলিয়া হযরত শাহ্ আলী বাগদাদী (রহ.) মাজারে আগতদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাতে শাহ আলী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার। গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮), তদন্তে পাওয়া আসামি মো. আরমান দেওয়ান (২৯) এবং এজাহারভুক্ত ৫ নম্বর আসামি মো. আজম (২৬)। মামলার অন্য আসামিরা হলেন- মো. আলী আকবর, মো. বাপ্পা, মো. বাবু, মো. কাউসার, আজম, শেখ মো. রাসেল, কাজী জহির, মো. মিজান ও কাজী পনির। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। মো. মোস্তাক সরকার বলেন, শাহ আলী মাজারে হামলার ঘটনায় এক নারীর দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (১৪ মে) রাতে মাদক সেবনের অভিযোগে মাজারে অবস্থানকারীদের মারধর করে বের করে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (১৫ মে) রাতে মোসাম্মৎ রেসমি বেগম (

মিরপুর শাহ আলী মাজারে হামলার মামলায় গ্রেপ্তার ৩
রাজধানীর সুলতানুল আউলিয়া হযরত শাহ্ আলী বাগদাদী (রহ.) মাজারে আগতদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাতে শাহ আলী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার। গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮), তদন্তে পাওয়া আসামি মো. আরমান দেওয়ান (২৯) এবং এজাহারভুক্ত ৫ নম্বর আসামি মো. আজম (২৬)। মামলার অন্য আসামিরা হলেন- মো. আলী আকবর, মো. বাপ্পা, মো. বাবু, মো. কাউসার, আজম, শেখ মো. রাসেল, কাজী জহির, মো. মিজান ও কাজী পনির। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। মো. মোস্তাক সরকার বলেন, শাহ আলী মাজারে হামলার ঘটনায় এক নারীর দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (১৪ মে) রাতে মাদক সেবনের অভিযোগে মাজারে অবস্থানকারীদের মারধর করে বের করে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (১৫ মে) রাতে মোসাম্মৎ রেসমি বেগম (৪০) শাহ আলী থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে তিনি শাহ আলী মাজারে জিয়ারত করে আসছেন এবং ওরসের সময় ভক্তদের সহযোগিতা করেন। তিনি অভিযোগ করেন, গত ১৪ মে রাত ১২টার দিকে এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জন লাঠিসোটা নিয়ে মাজারে প্রবেশ করে জিয়ারতকারী ও মানতকারীদের ওপর হামলা চালায়। এ সময় তারা মাজারের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে এবং বাধা দিতে গেলে তাকে মারধর করে আহত করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow