মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের সময় অভিযান চালিয়ে দুটি তক্ষকসহ দুই বন্যপ্রাণী পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকার এস আলম বাসস্ট্যান্ডের সামনে থেকে জোরারগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। গ্রেপ্তারকৃতরা হলেন- খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গুচ্ছবিল এলাকার মো. মামুন হোসেন ওরফে ইমন (৩৭) এবং একই উপজেলার গবমারা এলাকার আচই মারমার ছেলে ঞোলাপ্রু মারমা (২৭)। পুলিশ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির মানিকছড়ি থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যে তক্ষক দুটি নিয়ে বারইয়ারহাটে বাসের জন্য অপেক্ষা করছিলেন ওই দুই ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ এবং করেরহাট রেঞ্জের সহযোগী স্টেশন কর্মকর্তা মো. কামাল হোসেনের সমন্বয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের সঙ্গে থাকা প্লাস্টিকের প্যাকেট থেকে দুটি জীবন্ত তক্ষক উদ্ধার করা হয়। ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, পাচার
চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের সময় অভিযান চালিয়ে দুটি তক্ষকসহ দুই বন্যপ্রাণী পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকার এস আলম বাসস্ট্যান্ডের সামনে থেকে জোরারগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
গ্রেপ্তারকৃতরা হলেন- খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গুচ্ছবিল এলাকার মো. মামুন হোসেন ওরফে ইমন (৩৭) এবং একই উপজেলার গবমারা এলাকার আচই মারমার ছেলে ঞোলাপ্রু মারমা (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির মানিকছড়ি থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যে তক্ষক দুটি নিয়ে বারইয়ারহাটে বাসের জন্য অপেক্ষা করছিলেন ওই দুই ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ এবং করেরহাট রেঞ্জের সহযোগী স্টেশন কর্মকর্তা মো. কামাল হোসেনের সমন্বয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের সঙ্গে থাকা প্লাস্টিকের প্যাকেট থেকে দুটি জীবন্ত তক্ষক উদ্ধার করা হয়।
ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, পাচারের জন্য দুটি তক্ষক নিয়ে বারইয়ারহাট বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন দুই যুবক। তারা খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থেকে তক্ষক দুটি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?