ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাবি অধ্যাপক নাজমুন নাহারের মৃত্যু, উপাচার্যের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর শুক্রবার (১৭ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। শনিবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধ্যাপক নাজমুন নাহার স্বামী, দুই পুত্র, অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোকবার্তায় উপাচার্য বলেন, ড. নাজমুন নাহার একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। শিক্ষা ও গবেষণায় তার অবদান বিশ্ববিদ্যালয় পরিবার দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। উপাচার্য মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নাজমুন নাহারের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক: অধ্যাপক ড. নাজমুন নাহারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদ

ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাবি অধ্যাপক নাজমুন নাহারের মৃত্যু, উপাচার্যের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর শুক্রবার (১৭ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

শনিবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক নাজমুন নাহার স্বামী, দুই পুত্র, অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোকবার্তায় উপাচার্য বলেন, ড. নাজমুন নাহার একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। শিক্ষা ও গবেষণায় তার অবদান বিশ্ববিদ্যালয় পরিবার দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

উপাচার্য মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নাজমুন নাহারের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক:

অধ্যাপক ড. নাজমুন নাহারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।

শনিবার (১৮ জুলাই) সাদা দলের পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় বলা হয়, অধ্যাপক ড. নাজমুন নাহার শুক্রবার (১৭ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্বামী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাদা দলের নেতারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, শিক্ষার্থী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় বলা হয়, শিক্ষা ও গবেষণায় অধ্যাপক ড. নাজমুন নাহারের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষককে হারিয়েছে, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow