ফুড ডেলিভারি ম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

চীনের একজন খাবার ডেলিভারি কর্মী ওয়াং জিবিং তার কবিতার জন্য দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার লু শুন সাহিত্য পুরস্কার পেয়েছেন। খবর বিবিসির। ৫৬ বছর বয়সী ওয়াং প্রায় ২০১৯ সাল থেকে খাবার ডেলিভারির কাজ করছেন। কাজের ফাঁকে কাগজের টুকরোয় লেখা তার কবিতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত লেখা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। তার কবিতার সংকলন ‘লো ফ্লাইট’ ডেলিভারি কর্মীদের দৈনন্দিন সংগ্রাম ও জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছে। এ বইয়ের জন্যই তিনি এই পুরস্কার পান। চীনের আধুনিক সাহিত্যের জনক হিসেবে পরিচিত লেখক লু শুনের নামে দেওয়া এই পুরস্কার। এটি দেশটির অন্যতম সম্মানজনক সাহিত্য স্বীকৃতি। ওয়াং দরিদ্র পরিবারের কারণে কিশোর বয়সেই পড়াশোনা ছেড়ে দেন। এরপর নির্মাণকাজ, বর্জ্য সংগ্রহ ও রাস্তায় পণ্য বিক্রিসহ নানা ধরনের কাজ করেছেন। তবে পড়াশোনা ও লেখালেখির প্রতি তার আগ্রহ সব সময় ছিল। গত এক দশক ধরে তিনি নিজের লেখা কবিতা ও প্রবন্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আসছেন। ২০২২ সালে তার লেখা ‘ম্যান ইন আ হারি’ নামে একটি কবিতা ব্যাপক জনপ্রিয়তা পায়। কবিতাটি ২০১৯ সালের একটি বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা, যখন ভুল ঠিকানার

ফুড ডেলিভারি ম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার
চীনের একজন খাবার ডেলিভারি কর্মী ওয়াং জিবিং তার কবিতার জন্য দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার লু শুন সাহিত্য পুরস্কার পেয়েছেন। খবর বিবিসির। ৫৬ বছর বয়সী ওয়াং প্রায় ২০১৯ সাল থেকে খাবার ডেলিভারির কাজ করছেন। কাজের ফাঁকে কাগজের টুকরোয় লেখা তার কবিতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত লেখা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। তার কবিতার সংকলন ‘লো ফ্লাইট’ ডেলিভারি কর্মীদের দৈনন্দিন সংগ্রাম ও জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছে। এ বইয়ের জন্যই তিনি এই পুরস্কার পান। চীনের আধুনিক সাহিত্যের জনক হিসেবে পরিচিত লেখক লু শুনের নামে দেওয়া এই পুরস্কার। এটি দেশটির অন্যতম সম্মানজনক সাহিত্য স্বীকৃতি। ওয়াং দরিদ্র পরিবারের কারণে কিশোর বয়সেই পড়াশোনা ছেড়ে দেন। এরপর নির্মাণকাজ, বর্জ্য সংগ্রহ ও রাস্তায় পণ্য বিক্রিসহ নানা ধরনের কাজ করেছেন। তবে পড়াশোনা ও লেখালেখির প্রতি তার আগ্রহ সব সময় ছিল। গত এক দশক ধরে তিনি নিজের লেখা কবিতা ও প্রবন্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আসছেন। ২০২২ সালে তার লেখা ‘ম্যান ইন আ হারি’ নামে একটি কবিতা ব্যাপক জনপ্রিয়তা পায়। কবিতাটি ২০১৯ সালের একটি বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা, যখন ভুল ঠিকানার কারণে একটি খাবার পৌঁছে দিতে তাকে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হয়েছিল। ২০২৩ সালে তার প্রথম কবিতার বই প্রকাশিত হয়। আর ২০২৪ সালে প্রকাশিত ‘লো ফ্লাইট’ বইটি তৈরি হয়েছে প্রায় ২০০ জন ডেলিভারি কর্মীর অভিজ্ঞতা নিয়ে। পুরস্কার পাওয়ার পরও চাকরি ছাড়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ওয়াং। তিনি বলেন, এই কাজ তাকে সাধারণ মানুষের জীবন কাছ থেকে দেখার সুযোগ দেয় এবং শারীরিকভাবেও সক্রিয় রাখে। সাম্প্রতিক বছরগুলোতে চীনে শ্রমজীবী মানুষের লেখালেখি সাহিত্য অঙ্গনে বেশি গুরুত্ব পাচ্ছে। এর আগে কুরিয়ার কর্মী হু আনইয়ানের স্মৃতিকথা ‘আই ডেলিভার পার্সেলস ইন বেইজিং’ এবং অভিবাসী শ্রমিক ফান ইউসুর আত্মজীবনীমূলক লেখা ‘আই অ্যাম ফান ইউসু’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow