ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জর্ডানে গত সপ্তাহে ইরানের তিন দফা হামলায় বহু মার্কিন সেনা আহত এবং কয়েকটি সামরিক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলেও, এ তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।  প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, শুক্রবার জর্ডানে ইরানের আরেক হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার আগেই এসব হামলায় উল্লেখযোগ্য সংখ্যক সেনা আহত হয়েছিলেন। একজন মার্কিন সামরিক কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেন, আহত সেনাদের তথ্য প্রকাশ করা সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) জন্য বাধ্যতামূলক নয়।  প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ তথ্য অনুসারে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন বাহিনীর নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ৪০০ জনের বেশি সেনা আহত হয়েছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতে উভয় পক্ষই একাধিকবার পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জর্ডানে গত সপ্তাহে ইরানের তিন দফা হামলায় বহু মার্কিন সেনা আহত এবং কয়েকটি সামরিক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলেও, এ তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। 

প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, শুক্রবার জর্ডানে ইরানের আরেক হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার আগেই এসব হামলায় উল্লেখযোগ্য সংখ্যক সেনা আহত হয়েছিলেন।

একজন মার্কিন সামরিক কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেন, আহত সেনাদের তথ্য প্রকাশ করা সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) জন্য বাধ্যতামূলক নয়। 

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ তথ্য অনুসারে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন বাহিনীর নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ৪০০ জনের বেশি সেনা আহত হয়েছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতে উভয় পক্ষই একাধিকবার পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow