শেখ হাসিনা বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, শেখ হাসিনার মরদেহ বাংলাদেশে জানাজা পাবে না। শেখ হাসিনা কখনোই আর দেশে ফিরতে পারবেন না। তাকে দিল্লির ওই অন্ধকার প্রকোষ্ঠেই মৃত্যুবরণ করতে হবে। সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে পিরোজপুর শহরে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই স্মৃতিস্তম্ভ এর সামনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরোয়ার তুষার বলেন, ‘এই দেশে শেখ হাসিনার আর আসা হবে না, তার জানাজা হবে না, তার কবর হবে না। একজন মুসলমানের সন্তান হিসেবে এর চেয়ে বড় কলঙ্ক আর কিছু হতে পারে না।’ আরও পড়ুন জামায়াতের আমজাদের গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে: সারোয়ার তুষার এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সমালোচনা করে বলেন, ‘নির্বাচনের আগে তিনি বলেছিলেন, গণভোট নাকি তারাই আবিষ্কার করেছেন। এখন গণভোটের পক্ষে যে জনগণ, তাদের ভোট নিজেদের দিকে নিয়ে তিনি বলছেন গণভোট অবৈধ। আমরা আপনাদের বলতে চাই, অন্তত নিজেদের ইতিহাসের দিকে তাকান। গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি নামক দলটির গঠনও অবৈধ ছিল। গণভোট যদি অবৈধ হয়, তাহলে আপনার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, শেখ হাসিনার মরদেহ বাংলাদেশে জানাজা পাবে না। শেখ হাসিনা কখনোই আর দেশে ফিরতে পারবেন না। তাকে দিল্লির ওই অন্ধকার প্রকোষ্ঠেই মৃত্যুবরণ করতে হবে।
সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে পিরোজপুর শহরে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই স্মৃতিস্তম্ভ এর সামনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরোয়ার তুষার বলেন, ‘এই দেশে শেখ হাসিনার আর আসা হবে না, তার জানাজা হবে না, তার কবর হবে না। একজন মুসলমানের সন্তান হিসেবে এর চেয়ে বড় কলঙ্ক আর কিছু হতে পারে না।’
এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সমালোচনা করে বলেন, ‘নির্বাচনের আগে তিনি বলেছিলেন, গণভোট নাকি তারাই আবিষ্কার করেছেন। এখন গণভোটের পক্ষে যে জনগণ, তাদের ভোট নিজেদের দিকে নিয়ে তিনি বলছেন গণভোট অবৈধ। আমরা আপনাদের বলতে চাই, অন্তত নিজেদের ইতিহাসের দিকে তাকান। গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি নামক দলটির গঠনও অবৈধ ছিল। গণভোট যদি অবৈধ হয়, তাহলে আপনারা যে সরকার গঠন করেছেন এবং ক্ষমতায় এসেছেন, সেটিও অবৈধ। সুতরাং গণভোটের রায় বাস্তবায়ন না করা পর্যন্ত দেশের জনগণ আপনাদের ছাড় দেবে না। জুলাই সনদ যেহেতু বাস্তবায়ন হচ্ছে না, তাই দেশের জনগণ বিএনপি সরকারকে ভণ্ড ও প্রতারক সরকার হিসেবে চিহ্নিত করেছে।’
জেলা এনসিপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও জেলা সদস্যসচিব মাইনুল আহসান মুন্নার সঞ্চালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ড. শামিম হামিদী।
তরিকুল ইসলাম/এসজেডএইচ/এএসএম
What's Your Reaction?
