মিরাজের পর তাসকিনের আঘাত, পাকিস্তান শিবিরে বড় ধাক্কা
সিরিজের দ্বিতীয় ওয়ানডের শুরুতে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করা মাজ সাদাকাতের কল্যাণে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। দ্রুত ফিফটিও তুলে নেন সাদাকাত। এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে। তবে এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না তিনি। তাকে আউট করার মাধ্যমে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ইনিংসের ১৩তম ওভারে সাদাকাতকে আউট করার মাধ্যমে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার আগে ৭৫ রান করেন সাদাকাত। মাত্র ৪৬ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ছয়টি চার ও পাঁচটি ছয়ে সাজানো। টাইগার অধিনায়কের পর পাকিস্তান শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদও। সাহিবজাদা ফারহানের উইকেট তুলে নেন তিনি। এর ফলে ইনিংস আজও বড় হলো না ফারহানের। ওয়ানডে অভিষেকে গত পরশু করেছিলেন ২৭ রান। আজ ফারহান আউট হয়েছেন ৩১ রানে। ফারহানের ৪৬ বলের ইনিংসটি থেমেছে তাসকিনের বলে থার্ড ম্যানে ক্যাচ দিয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ২ উইকেটে ১২১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
সিরিজের দ্বিতীয় ওয়ানডের শুরুতে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করা মাজ সাদাকাতের কল্যাণে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। দ্রুত ফিফটিও তুলে নেন সাদাকাত। এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে। তবে এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না তিনি। তাকে আউট করার মাধ্যমে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
ইনিংসের ১৩তম ওভারে সাদাকাতকে আউট করার মাধ্যমে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার আগে ৭৫ রান করেন সাদাকাত। মাত্র ৪৬ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ছয়টি চার ও পাঁচটি ছয়ে সাজানো।
টাইগার অধিনায়কের পর পাকিস্তান শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদও। সাহিবজাদা ফারহানের উইকেট তুলে নেন তিনি। এর ফলে ইনিংস আজও বড় হলো না ফারহানের। ওয়ানডে অভিষেকে গত পরশু করেছিলেন ২৭ রান। আজ ফারহান আউট হয়েছেন ৩১ রানে। ফারহানের ৪৬ বলের ইনিংসটি থেমেছে তাসকিনের বলে থার্ড ম্যানে ক্যাচ দিয়ে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ২ উইকেটে ১২১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
What's Your Reaction?