মিরাজ চেয়েছিলেন, কিন্তু মুশফিক?
ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে মিডল অর্ডার ভোগাচ্ছে বাংলাদেশকে। জাকের আলী, নুরুল হাসান সোহানদের সুযোগ দিলেও কাজে লাগাতে পারেননি। গত সিরিজে টপ অর্ডার থেকে মিডলে নামানো হয় লিটন কুমার দাসকে, দলে ফেরানো হয় আফিফ হোসেনকেও। তবে অধিনায়ক হওয়ার পরই অবসর নেওয়া মুশফিকুর রহিমকে দলে ফেরাতে চেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। গত কয়েকদিন ধরে গুঞ্জন ছিল ওয়ানডে দলের মিডল অর্ডারের সমস্যা মেটাতে মুশফিককে ফেরাতে চান মিরাজ। আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। এর আগে আজ সংবাদ সম্মেলনে গুঞ্জন সত্যি প্রমান করেন মিরাজ। তবে তিনি চাইলেও মুশফিক ফিরতে রাজি হননি। মিরাজ বলেন, ‘মুশফিক ভাইয়ের ব্যাপারটা… অবশ্যই এরকম একটা প্লেয়ার দলে থাকলে একজন অধিনায়জের জন্য অনেক সহজ হয়ে যায় সবকিছু। তবে যেহেতু তিনি অবসর নিয়েছেন, আমি সেটাকে সম্মান করি। যদিও আমার কাছে মনে হয় ফিটনেস দেখলে তিনি অবশ্যই আরও কিছুদিন খেলতে পারতেন।’ মিরাজ আরও বলেন, ‘আমি যখন অধিনায়কত্ব পাই তখন আমি কথা বলেছিলাম (দলে ফেরানোর জন্য)। যেহেতু তিনি টেস্ট ক্রিকেট খেলছেন (খেলার মধ্যেই আছেন)। তবে অধিনায়ক হিসেবে আমার একার সিদ্ধান্ত না এটা, ক্রিকেট বোর্ডের ডিসি
ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে মিডল অর্ডার ভোগাচ্ছে বাংলাদেশকে। জাকের আলী, নুরুল হাসান সোহানদের সুযোগ দিলেও কাজে লাগাতে পারেননি। গত সিরিজে টপ অর্ডার থেকে মিডলে নামানো হয় লিটন কুমার দাসকে, দলে ফেরানো হয় আফিফ হোসেনকেও। তবে অধিনায়ক হওয়ার পরই অবসর নেওয়া মুশফিকুর রহিমকে দলে ফেরাতে চেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।
গত কয়েকদিন ধরে গুঞ্জন ছিল ওয়ানডে দলের মিডল অর্ডারের সমস্যা মেটাতে মুশফিককে ফেরাতে চান মিরাজ। আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। এর আগে আজ সংবাদ সম্মেলনে গুঞ্জন সত্যি প্রমান করেন মিরাজ। তবে তিনি চাইলেও মুশফিক ফিরতে রাজি হননি।
মিরাজ বলেন, ‘মুশফিক ভাইয়ের ব্যাপারটা… অবশ্যই এরকম একটা প্লেয়ার দলে থাকলে একজন অধিনায়জের জন্য অনেক সহজ হয়ে যায় সবকিছু। তবে যেহেতু তিনি অবসর নিয়েছেন, আমি সেটাকে সম্মান করি। যদিও আমার কাছে মনে হয় ফিটনেস দেখলে তিনি অবশ্যই আরও কিছুদিন খেলতে পারতেন।’
মিরাজ আরও বলেন, ‘আমি যখন অধিনায়কত্ব পাই তখন আমি কথা বলেছিলাম (দলে ফেরানোর জন্য)। যেহেতু তিনি টেস্ট ক্রিকেট খেলছেন (খেলার মধ্যেই আছেন)। তবে অধিনায়ক হিসেবে আমার একার সিদ্ধান্ত না এটা, ক্রিকেট বোর্ডের ডিসিশন আছে সবার একটা ডিসিশনের ব্যাপার আছে।’
এসকেডি/আইএন
What's Your Reaction?