মিরাজ নিজেই জানালেন নিজের সর্বশেষ অবস্থা

ভয়ই পেয়ে গিয়েছিলেন সবাই। মাথায় অস্ট্রেলিয়ান পেসারের বল লাগার পর বমি করছিলেন মেহেদী হাসান মিরাজ। এভাবে বল লাগলে অনেক সময় বড় দুর্ঘটনা ঘটে। তবে পরে প্রাথমিক চিকিৎসায় মিরাজ সুস্থ অনুভব করেন। এরপর ব্যাটিং চালিয়ে যান। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে উইনিং শটটিও এসেছে বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকেই, সেটাও আবার বিশাল ছক্কায়। তবে আঘাত যেহেতু মাথায়। কোনো ধরনের ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মিরাজকে পাঠানো হয় হাসপাতালে। সেখানে তিনি পর্যবেক্ষণে ছিলেন ১২ ঘণ্টার মতো। কোনো ধরনের ঝুঁকি না থাকায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। বাসায় ফিরে নিজের সর্বশেষ অবস্থা এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন মিরাজ নিজেই। মিরাজ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি।আমার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য যারা কল ও মেসেজ করেছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সময়মতো সাড়া দিতে না পারায় দুঃখিত। আপনাদের দোয়া ও ভালোবাসার জন্য হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন।’ এমএমআর

মিরাজ নিজেই জানালেন নিজের সর্বশেষ অবস্থা

ভয়ই পেয়ে গিয়েছিলেন সবাই। মাথায় অস্ট্রেলিয়ান পেসারের বল লাগার পর বমি করছিলেন মেহেদী হাসান মিরাজ। এভাবে বল লাগলে অনেক সময় বড় দুর্ঘটনা ঘটে।

তবে পরে প্রাথমিক চিকিৎসায় মিরাজ সুস্থ অনুভব করেন। এরপর ব্যাটিং চালিয়ে যান। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে উইনিং শটটিও এসেছে বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকেই, সেটাও আবার বিশাল ছক্কায়।

তবে আঘাত যেহেতু মাথায়। কোনো ধরনের ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মিরাজকে পাঠানো হয় হাসপাতালে। সেখানে তিনি পর্যবেক্ষণে ছিলেন ১২ ঘণ্টার মতো। কোনো ধরনের ঝুঁকি না থাকায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে।

বাসায় ফিরে নিজের সর্বশেষ অবস্থা এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন মিরাজ নিজেই। মিরাজ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য যারা কল ও মেসেজ করেছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সময়মতো সাড়া দিতে না পারায় দুঃখিত। আপনাদের দোয়া ও ভালোবাসার জন্য হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow