মিরাজ বললেন, আমি মিস করলে সে ঠিকই রান নিতো

মেহেদী হাসান মিরাজ হয়তো নিশ্চিত ছিলেন, ম্যাচ শেষে প্রশ্নটা আসবেই! তাইতো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক প্রশ্নটি করতেই হেসে উঠলেন তিনি! শুক্রবার পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। তবে এই ম্যাচে জয়-পরাজয় ছাপিয়ে সালমান আলি আগার রান আউটটাই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে। যে রান আউটটা করেছিলেন মিরাজ। তিনি বললেন, ‘বল পেয়েছি যখন, তখন ব্যাটসম্যান ক্রিজের বাইরে। তাই তিনি আউট করেছেন।’ প্রথম ইনিংসের ৩৯তম ওভারে মোহাম্মাদ রিজওয়ানের শট বোলার মিরাজ ফিল্ডিং করতে গেলে সামনে আসে সালমানের বাধা। এমনকি মিরাজ বল ঠেকানোর পর সালমান উদ্যত হন বল তুলে মিরাজকে দিতে। তবে দ্রুতই নিজে থেকে বল নিয়ে স্টাম্পে লাগান টাইগার অধিনায়ক। ৬২ বলে ৬৪ রান করা সালমান ক্ষোভে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তর্কেও জড়ান। ম্যাচের পর সঞ্চালক সিকান্দার বাখত ওই রান আউট নিয়ে মিরাজকে প্রশ্ন করেন। নিয়মের মধ্যে থাকার অধিকার আছে উল্লেখ করে মিরাজ বলেন, ‘সে উইকেট থেকে (ক্রিজ থেকে) দূরে ছিল। আমি স্রেফ বলের দিকে দেখছিলাম। আমি যদি (ফিল্ডিংয়ে) মিস করতাম, সে অবশ্যই রান নেওয়ার চেষ্টা করত। আমি স্রেফ ওভাবেই ভেবেছি।’ আগের ম্যাচে প

মিরাজ বললেন, আমি মিস করলে সে ঠিকই রান নিতো

মেহেদী হাসান মিরাজ হয়তো নিশ্চিত ছিলেন, ম্যাচ শেষে প্রশ্নটা আসবেই! তাইতো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক প্রশ্নটি করতেই হেসে উঠলেন তিনি! শুক্রবার পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। তবে এই ম্যাচে জয়-পরাজয় ছাপিয়ে সালমান আলি আগার রান আউটটাই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে। যে রান আউটটা করেছিলেন মিরাজ। তিনি বললেন, ‘বল পেয়েছি যখন, তখন ব্যাটসম্যান ক্রিজের বাইরে। তাই তিনি আউট করেছেন।’

প্রথম ইনিংসের ৩৯তম ওভারে মোহাম্মাদ রিজওয়ানের শট বোলার মিরাজ ফিল্ডিং করতে গেলে সামনে আসে সালমানের বাধা। এমনকি মিরাজ বল ঠেকানোর পর সালমান উদ্যত হন বল তুলে মিরাজকে দিতে। তবে দ্রুতই নিজে থেকে বল নিয়ে স্টাম্পে লাগান টাইগার অধিনায়ক। ৬২ বলে ৬৪ রান করা সালমান ক্ষোভে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তর্কেও জড়ান।

ম্যাচের পর সঞ্চালক সিকান্দার বাখত ওই রান আউট নিয়ে মিরাজকে প্রশ্ন করেন। নিয়মের মধ্যে থাকার অধিকার আছে উল্লেখ করে মিরাজ বলেন, ‘সে উইকেট থেকে (ক্রিজ থেকে) দূরে ছিল। আমি স্রেফ বলের দিকে দেখছিলাম। আমি যদি (ফিল্ডিংয়ে) মিস করতাম, সে অবশ্যই রান নেওয়ার চেষ্টা করত। আমি স্রেফ ওভাবেই ভেবেছি।’

আগের ম্যাচে পাকিস্তানকে ১১৪ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। তবে এদিন ২৭৪ রান করে ফেলে তারা। সেটা তাড়া করতে নেমে ১১৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। আগের দিনের মতো উইকেটের দাবি মিটিয়ে বোলিং করতে পারেননি বলে মনে করেন মিরাজ। তিনি বলেন, ‘গত ম্যাচ ছিল দুর্দান্ত, বোলাররা সত্যিই খুব ভালো বল করছিল। আমরা আগে বল করার সুবিধা কাজে লাগাতে পেরেছিলাম। তবে (আজকে) আমরা পরিকল্পনার বাস্তবায়ন করতে পারিনি। প্রথম ১০ ওভারে প্রচুর রান দিয়েছি। ওদেরকেও কৃতিত্ব দিতে হবে, ওরা ভালো ব্যাট করেছে।’

ব্যাটাররা এদিন ব্যর্থ হয়েছেন নুন্যতম লড়াই করতে। একেপেশে হারের পর ব্যাটারদের নিয়ে মিরাজ বলেন, ‘ব্যাটিংয়ের জন্য এই উইকেট খুবই ভালো। আমরা কিছু ভুল করেছি। টপ অর্ডার ব্যাটসম্যানরা রান করতে পারেনি। এটা একটা সমস্যা এবং এই ব্যাপারগুলি খেয়াল রাখতে হবে আমাদের। ব্যাটিং ইউনিটে উন্নতি করতে হবে আমাদের। বোলিংয়ে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম। ব্যাটিংয়ে মনোযোগ দিতে হবে আমাদের, দায়িত্ব নিতে হবে। কারণ রান না পেলে আমরা ভালো অবস্থানে থাকতে পারব না।’

এসকেডি/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow